Saturday, April 4, 2026

এবার বিনেশের পাশে সচিন , সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

Date:

Share post:

এবার ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটের পাশে ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। বিনেশ রুপোর পদক পাওয়ার যোগ্য , ভারতীয় কুস্তিগিরকে রুপোর পদক দেওয়ার দাবি তুললেন সচিন। এদিন সোশ্যাল মিডিয়ায়, সচিন বলেন, বিনেশের ওজন সামান্য বেশি হলেও ও মোটেই অনৈতিক ভাবে অলিম্পিক্সের ফাইনালে ওঠেননি। যোগ্যভাবে উঠেছে। তাই ও পদক যোগ্য।

এদিন সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন, “ প্রত্যেক খেলারই নিয়ম রয়েছে। কিন্তু পরিস্থিতির বিচারে সেই নিয়ম নির্দিষ্ট সময় অন্তর খতিয়ে দেখা দরকার। স্বচ্ছ এবং স্পষ্ট ভাবেই ফাইনালের যোগ্যতা অর্জন করেছে বিনেশ ফোগাট। ঠিক ফাইনালের আগে ওজনের বিচারে ওকে বাতিল করা হয়েছে। ওর থেকে রুপোর পদক কার্যত চুরি করা হয়েছে তা কোনও যুক্তি এবং খেলাধুলোর সম্পর্কে ন্যুনতম বুদ্ধির ধার ধারে না। যদি শক্তিবর্ধক ওষুধ বা অন্য কিছু ব্যবহার করে অন্যায্য উপায়ে ফাইনালে ওঠার জন্য কাউকে বাতিল করা হত, তাহলে না হয় মেনে নেওয়া যেত। সেক্ষেত্রে ওই ক্রীড়াবিদকে পদক না দেওয়া বা সবার নীচে শেষ করার বিষয়টা ঠিক কাজই হত। কিন্তু প্রথম দুয়ে পৌঁছনোর সময় বিনেশ স্পষ্ট ভাবেই ওর প্রতিপক্ষদের হারিয়েছে। যোগ্য হিসাবেই ওকে রুপোর পদক দেওয়া উচিত। বিনেশ যাতে পদক পান সে জন্য প্রার্থনা করব। ”

 

View this post on Instagram

 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার পরই রুপোর পদকের জন্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রুপোর পদকের জন্য আবেদন করেন বিনেশ।

আরও পড়ুন- কলকাতা লিগে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ইস্টার্ন রেলওয়েকে হারাল ৩-০ গোলে


Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...