Monday, April 6, 2026

আর জি কর-ই উদাহরণ! ভাতারে মহিলা ডাক্তারকে হুমকি সিভিকের, গ্রেফতার

Date:

Share post:

সিভিক ভলান্টিয়ারের হাতে ধর্ষিতা ও খুন আর জি কর হাসপাতালের পড়ুয়া চিকিৎসক। গোটা রাজ্য যখন এই ঘটনায় শিউরে উঠেছে, কড়া ভাষায় নিন্দা করেছে, তখন এই ঘটনাই ‘অনুপ্রাণিত’ করল রাজ্যের আরেক সিভিক ভলান্টিয়ারকে। কর্তব্যরত মহিলা ডাক্তারকে আর জি করের ঘটনা স্মরণ করিয়ে হুমকি দিতেই তার ঠাঁই হল শ্রীঘরে। ঘটনায় প্রতিবাদে সামিল হন ভাতার স্টেট জেনারেল হাসপাতাল ও ভাতার ব্লকের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

শুক্রবার রাতে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে তীর্থযাত্রীদের প্রবল চাপ চলছিল। সেই সময় অন্যান্য ডাক্তারদের সঙ্গে ডিউটিতে ছিলেন এক মহিলা ডাক্তারও। রাত দুটো নাগাদ এক সিভিক ভলান্টিয়ার হাসপাতালে পেটে ব্যাথা ও মাথা ঘোরার সমস্যা নিয়ে হাসপাতালে আসে। অভিযোগকারিনী ডাক্তার তাকে দেখে প্রাথমিক চিকিৎসা করে দেন। তারপরেও ডাক্তারের উপর চড়াও হয়। মহিলা ডাক্তারকে হুমকি দেয়, আর জি করে কী হয়েছে জানেন তো, এই কথা বলে।

নির্যাতিতা ডাক্তার দ্রুত অভিযোগ জানান কর্তৃপক্ষকে। শনিবার সকালে প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন স্টেট জেনারেল হাসপাতালের ডাক্তাররা। ভাতার থানায় গিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানানো হয়। ভাতার ব্লকের স্বাস্থ্য আধিকারিক জানান, “চিকিৎসকেরা আর জি করের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন। এই আবহে ভাতারে এক সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় আমাদের এক মহিলা চিকিৎসকের উপর চড়াও হওয়ার চেষ্টা করেছেন। আরজি করের মতো ঘটনা ঘটানোর হুমকি দিয়েছেন। আমরা চাই, অবিলম্বে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হোক।”

পুলিশ জানায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম সুশান্ত রায়। ডাক্তারদের অভিযোগ পেয়েই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদের পাশাপাশি আর জি করের ঘটনার প্রতিবাদেও কর্মবিরতি পালন করেন ডাক্তাররা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...