Friday, June 26, 2026

‘নীরজের জন্যই জ্যাভলিনের কথা জানতে পারি’ : সাইনা

Date:

Share post:

জ্যাভলিন বলে যে প্রতিযোগিতা আছে, তা জানতেনই না ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। নীরজ চোপড়া ২০২১ সালে অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা পাওয়ার পর জ্যাভলিন সম্পর্কে জানতে পারেন সাইনা। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী শাটলার।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সাইনা বলেন, “ টোকিও অলিম্পিক্সে নীরজ যখন সোনা জিতল, তখন আমি জানলাম জ্যাভলিন বলে অ্যাথলেটিক্সে একটা ইভেন্ট রয়েছে। ” ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ। প্যারিস অলিম্পিক্সে তাঁকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। সোনা জিতে নিয়েছেন পাকিস্তান আরশাদ নাদিম।

অপরদিকে ১২ বছর আগে লন্ডন অলিম্পিক্স থেকে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন সাইনা নেহওয়াল। তিনবার অলিম্পিক্স খেলেছেন তিনি। কমনওয়েলথ গেমসে তিন বার সোনা জিতেছেন সাইনা।

আরও পড়ুন- ভারতীয় দলকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে জনতার ঢল, চলল সেলিব্রেশন


Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...