Friday, April 3, 2026

ভারতীয় দলকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে জনতার ঢল, চলল সেলিব্রেশন

Date:

Share post:

দেশে ফিরলেন ভারতীয় হকি দল। পিআর শ্রীজেশ , অমিত রুইদাসরা ছাড়া ফিরে এসেছেন হরমনপ্রীত সিংরা। হরমনপ্রীতদের স্বাগত জানাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জনতার ঢল। ভারতীয় দলকে স্বাগত জানাতে ঢাক-ঢোল নিয়ে হাজির ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। ঢোলের তালে নাচ হরমনপ্রীতদের।

হকি ইন্ডিয়া যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, দিল্লিতে বিমানবন্দরের বাইরে আগে থেকেই অপেক্ষা করছিলেন ভক্তেরা। হকি খেলোয়াড়েরা বাইরে বার হওয়ার পরেই তাঁরা হাততালি দেওয়া শুরু করেন। দেশের নামে জয়ধ্বনি হয়। ঢোল বাজতে শুরু করে। তার তালে নাচতে শুরু করেন মনপ্রীত সিং-সহ বেশ কয়েক জন খেলোয়াড়। এদিকে দেশে ফিরে ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেন, “আমরা ফেডারেশনের কাছে যা যা চেয়েছি সব পূর্ণ হয়েছে। গোটা অলিম্পিক্স জুড়ে সমর্থন পেয়েছি। আমি সকলকে ধন্যবাদ দিতে চাই। এটা হকির একটা বড় সাফল্য। পর পর দুটো অলিম্পিক্স থেকে পদক জিততে পারলাম। যখনই মাঠে নামব, জিতে ফেরার চেষ্টা করব।”

আরও পড়ুন- রুপোর পদক কি পাবেন বিনেশ ? মুখ খুললেন আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...