Monday, June 22, 2026

রুপোর পদক কি পাবেন বিনেশ ? মুখ খুললেন আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান

Date:

Share post:

ওজন ১০০ গ্রাম বেড়ে যাওয়ায় প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল করা হয় ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটকে। এরপর রুপোর পদকের দাবিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন বিনেশ। যেই আবেদনের রায় এখনও বের হয়নি। গতকাল আন্তর্জাতিক ক্রীড়া আদলত থেকে জানান হয় অলিম্পিক্স শেষ হওয়ার আগেই সেই রায় মিলবে। তবে তার আগে এই নিয়ে মুখ খুললেন আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক। নিজের মত জানিয়েছেন তিনি।

এই নিয়ে টমাস বাককে জিজ্ঞাসা করা হয়েছিল, বিনেশের দাবি মেনে কি তাঁকে যুগ্ম ভাবে রুপো দেওয়া হবে? জবাবে বাক বলেন, “না। কারণ, সব কিছুর একটা নিয়ম আছে। আন্তর্জাতিক সংস্থাকে সেই নিয়ম মেনে চলতে হয়। আমি জানি বিনেশের কাছে বিষয়টা সহজ নয়। ওর জন্য খারাপ লাগছে। কিন্তু নিয়ম তো নিয়মই। সেটা সকলের জন্য সমান। ওকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।”

এখানেই না থেমে তিনি আরও বলেন, “ আমরা এটা বলতে পারি না যে ১০০ গ্রাম ওজন বেশি থাকলে খেলতে দেব, কিন্তু ১০২ গ্রাম বেশি থাকলে দেব না। খেলায় এক সেকেন্ডের হাজার ভাগ করে সিদ্ধান্ত নিতে হয়। এ বারের অলিম্পিক্সেই সেটা দেখা গিয়েছে । তাহলে সেই সব ক্ষেত্রে কী হবে? তবে এখন পুরোটাই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের হাতে। আমরা নিজেদের কথা বলেছি। আন্তর্জাতিক আদালত যে সিদ্ধান্ত নেবে তা আমাদের মানতে হবে।”

এদিকে পিছিয়ে গেল বিনেশের রুপোর আবেদনের রায়। ফোগাটকে নিয়ে কোর্ট অফ আরবিট্রেশনের প্যারিস ট্রাইব্যুনাল (ক্যাস) জানিয়েছে ভারতীয় কুস্তিগির রুপোর আবেদনের রায় পিছিয়ে দেওয়া হয়েছে । পরবর্তী শুনানি আজ রাত ৯:৩০।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...