Friday, June 5, 2026

নজরদারির গাফিলতি থাকলে চিহ্নিত হোক, সোশ্যাল মিডিয়ায় দোষীদের শাস্তির দাবি কুণালের 

Date:

Share post:

আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College & Hospital তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় উত্তাল শহর। সোশ্যাল মিডিয়ায় দোষীদের চরমতম শাস্তির দাবি জানালেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। পাশাপাশি নজরদারি সংক্রান্ত কোনও গাফিলতি থাকলে তা চিহ্নিত করারও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় শহরের সরকারি হাসপাতালগুলোতে কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের একাংশ। আজ সকাল থেকে ব্যাহত হয়েছে রোগী পরিষেবা। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। যত সময় যাচ্ছে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই ন্যাশনাল মেডিক্যাল কলেজ, শিশুমঙ্গল হাসপাতাল, সাগর দত্ত মেডিক্যাল কলেজ থেকে মিছিল করে দোষীদের শাস্তির দাবি তুলছেন ডাক্তারি পড়ুয়াড়া। এদিন সকালে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কুণাল (Kunal Ghosh) লেখেন,

‘R G Kar এ আমার জন্ম। আমার বাবা-মা দুজনেই সেখানকার ছাত্র ছাত্রী ছিলেন। ওই হাসপাতালের গায়ে আমার ঠাকুরদার চেম্বার, ওষুধের দোকান ছিল। তাই একটু দুর্বলতা বেশি।এখন সেখানে তরুণী চিকিৎসকের ভয়ঙ্কর মৃত্যু। দোষীদের ধরতে হবে, চরমতম শাস্তি হোক। নজরদারির গাফিলতি থাকলে চিহ্নিত হোক।’

ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যুতে রাজ্য সরকারের (Government of West Bengal) তরফে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনা নিয়ে বিজেপি-সহ বিরোধীদের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা করেছেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আর জি করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। যদি কোনও আক্রমণের কারণে মৃত্যু হয়, তাহলে প্রশাসন কড়া পদক্ষেপ করবে। তবে, বিজেপি কোনও কিছু জানার আগে যেভাবে বিষয়টি নিয়ে ‘শকুনের রাজনীতি’ করছে, সেটা অত্যন্ত নিন্দনীয়- কড়া প্রতিক্রিয়া কুণালের।


Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...