Saturday, April 4, 2026

সরকারি চাকরি ফেরালেন অলিম্পিক্সে পদক জয়ী, মন দিতে চান শুটিং-এ

Date:

Share post:

সরকারি চাকরি ফেরালেন প্যারিস অলিম্পিক্সে শুটিং-এ ব্রোঞ্জ জয়ী সরবজ্যোত সিং। চলতি অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি। সরবজ্যোতকে চাকরি দিতে চেয়েছিল হরিয়ানার সরকার। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সরবজ্যোত। তিনি জানিয়েছেন, এখনই চাকরি নয়, শুটিং-এ মন দিতে চান সরবজ্যোত।

জানা গিয়েছে, হরিয়ানার রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের ডেপুটি ডিরেক্টরের পদ দেওয়া হয়েছিল সরবজ্যোতকে। কিন্তু এখনই চাকরি করতে রাজি নন অলিম্পিকে পদকজয়ী শুটার। এদিকে পদক জয়ের পরই সংবর্ধনায় ভাসেন সরবজ্যোত। জানা যাচ্ছে, নিজের গ্রামে বীরের সংবর্ধনা দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়।

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেন মানু ভাকের এবং স্যারাবজোত সিং। দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দেন ১৬-১০ স্কোরে ।

আরও পড়ুন- ‘নীরজের জন্যই জ্যাভলিনের কথা জানতে পারি’ : সাইনা

 


Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...