Friday, June 26, 2026

অবাঞ্ছিত! পুরো সিভিক ভলান্টিয়ার সমাজকে মেশানো ঠিক না, দাবি কুণালের

Date:

Share post:

আর জি কর হাসপাতালের ঘটনা অবাঞ্ছিত। তা সত্ত্বেও গোটা সিভিক ভলান্টিয়ার কমিউনিটিকে এই ঘটনার জন্য দায়ী করা ঠিক হবে না বলেই দাবি তৃণমূলের। ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলও একই সুরে দাবি জানিয়েছেন ধৃত অপরাধীর পরিচয় তিনি শুধুই অপরাধী। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষেরও দাবি, সঞ্জয় রায়ের কাজের জন্য গোটা সিভিক সমাজকে দোষ দেওয়া কাম্য নয়।

শনিবার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে অপরাধী ধরে তদন্তে অনেকটা আলোকপাত করতে সক্ষম হয় কলকাতা পুলিশ। তারপরেই সামনে আসে ধৃত সঞ্জয়ের পরিচয়। তিনি কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত ছিলেন। এই ঘটনার নিন্দা জানিয়ে কুণাল ঘোষ জানান, “ঘটনাটি একেবারেই অবাঞ্ছিত। কিন্তু পুলিশও আমাদের সমাজের মধ্যে থেকেই আসে। সিভিক ভলান্টিয়াররাও আমাদের সমাজের মধ্যে থেকেই আসে। এতজন মনযোগ দিয়ে কাজ করছেন, নিষ্ঠার সঙ্গে পরিষেবা দিচ্ছেন। এর সঙ্গে গোটা পেশা বা গোটা সমাজকে মেশানো ঠিক হবে না।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...