Tuesday, June 23, 2026

বিচ্ছেদের খবরে মান্যতা অভিষেকের! ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা

Date:

Share post:

ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এবং অভিষেক বচ্চনের (Abhishek Bachchan ) দাম্পত্য ভাঙ্গনের ধোঁয়াশার মাঝেই বিচ্ছেদের জল্পনা কি স্বীকৃতি দিলেন জুনিয়র বিগ বি? সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যেখানে অভিষেককে বিবাহবিচ্ছেদের বিষয়টির নিশ্চিত করতে দেখা গেছে। ভাইরাল ক্লিপিংসে অমিতাভ পুত্র বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার ঐশ্বর্যার ডিভোর্স হয়েছে।’ এই কথা শোনা মাত্রই যখন অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঠিক তখনই সামনে আসে আরেক অবাক করা তথ্য। জানলে চমকে যাবেন আপনিও।

অভিষেক-ঐশ্বর্যার সম্পর্ক তলানিতে। মেয়ে আরাধ্যাকে নিয়ে বিগত কয়েকমাস ধরে আলাদাই থাকছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। বচ্চনবধূ বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। অভিষেকও প্রকাশ্যে মন্তব্য করছিলেন না। কিন্তু হঠাৎ করে ভিডিও বার্তায় সন্দেহ জাগে নেটদুনিয়ার। জানা যায়, ভাইরাল ভিডিও আসলে ডিপফেক পদ্ধতিতে তৈরি করা হয়েছে। কয়েক মাস আগে রশ্মিকার সঙ্গে যেমনটা ঘটেছিল, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে অভিষেকও সেইরকমই এক ঘটনা শিকার। হুবহু তাঁর গলা বসিয়ে, তাঁর ছবি ব্যবহার করে এমনভাবে ওই ভিডিয়ো তৈরি করা হয়েছে যে এক ঝলক দেখলে আপনি সত্যিই বিশ্বাস করবেন যে অভিনেতাই তা বলছেন। যদিও বিচ্ছেদের খবর ভুয়ো হলেও অভিষেক-ঐশ্বর্যার সম্পর্ক ঠিক হওয়ার কোনও লক্ষণ নেই।


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...