Sunday, June 28, 2026

একটা ঘটনায় নারী নিরাপত্তা বিচার হয় না, কঠিন শাস্তির দাবি সৌরভের

Date:

Share post:

আর জি করের ঘটনায় দোষীর কড়া শাস্তি হওয়া উচিত দাবি করেও এই একটা ঘটনায় নারী নিরাপত্তা বিপদে, এমনটা বলা ঠিক নয় বলেই মত প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বাংলায় এবং ভারতে নারীরা নিরাপদ এমনটাই দাবি করে সৌরভের দাবি, বিভিন্ন ধরনের ঘটনার উদাহরণ যেভাবে সামনে আসছে তাতে সর্বত্রই নিরাপত্তা বাড়ানো প্রয়োজন।

রাজ্যের সব মহল থেকে আর জি করের ঘটনার প্রতিবাদ হয়েছে। সরব হয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে দাবি করলেন সৌরভ। তিনি জানান, “এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ছেলে বা মেয়ে যে কোনও মানুষের সঙ্গে এরকম ঘটনা দুর্ভাগ্যজনক। কঠিন পদক্ষেপ নেওয়া দরকার। নিরাপত্তা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র হওয়া দরকার।”

সেই সঙ্গে সৌরভের সংযোজন, “একটা বিচ্ছিন্ন ঘটনায় সব ক্ষেত্রে নিরাপত্তা নেই বলা ঠিক না। মেয়েরা নিরাপদ এটা দেখাই যায়। বাংলা বা ভারতে মেয়েদের নিরাপত্তা রয়েছে। একটা ঘটনা দিয়ে বিচার করা ঠিক না। তবে এই ঘটনা থেকে বোঝা যায় নিরাপত্তা সব জায়গায় বাড়ানো দরকার।” ইতিমধ্যেই শুধুমাত্র হাসপাতাল নয়, সর্বত্র শহরের মহিলাদের নিরাপত্তার জন্য ১৫ দফা নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ।

women

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...