Thursday, June 25, 2026

কেন্দ্রের কাছে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দাবি, সোমে কর্মবিরতিতে দেশের চিকিৎসকরা

Date:

Share post:

আর জি করের ঘটনার প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতিতে সামিল হচ্ছে গোটা দেশের চিকিৎসক সমাজ। কেন্দ্র সরকার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সংক্রান্ত যে আইন কার্যকর করতে পারেনি, তা দ্রুত প্রণয়নের দাবিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর ডাক্তাররা। সেই সঙ্গে আর জি করের ঘটনায় সুষ্ঠু বিচার ও নিহত ডাক্তারের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান তাঁরা। উপযুক্ত কমিটি গঠন করে যাতে ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি রক্ষিত হয়, তার বিচার করেই আইন প্রণয়নের দাবি জানান তাঁরা।

সর্বভারতীয় স্তরের পড়ুয়া ডাক্তারদের সংগঠনের পক্ষ থেকে আর জি কর হাসপাতালের আন্দোলনরত ডাক্তারদের পাশেও দাঁড়ানো হয়। তাঁদের সব দাবির মান্যতা দেওয়ার দাবিও জানান সর্বভারতীয় ডাক্তাররা। এই ঘটনায় ডাক্তারদের নিজেদের কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি কতটা বিপদে তার প্রমাণ মিলেছে বলে জানান তাঁরা। সেই সঙ্গে তরুণী ডাক্তারের বিচার দাবি করেন তাঁরা।

কেন্দ্রের সরকারের কাছে তাঁদের দাবি, অবিলম্বে গোটা দেশের সব হাসপাতালের জন্য অভিন্ন নিরাপত্তা নীতি প্রয়োগ করুক কেন্দ্র সরকার। সেই সঙ্গে সেই নীতি পালন হচ্ছে কিনা তা নিয়েও নিশ্চয়তা দাবি করেন তাঁরা। সেন্ট্রাল হেলথকেয়ার প্রোটেকশন অ্যাক্ট কার্যকর করার দাবি এই আন্দোলনের মধ্যে দিয়েই জোরালো করেন দেশের ডাক্তারদের সংগঠন। তাঁরা দাবি জানান, এই আইন তৈরি করার জন্য উপযুক্ত কমিটি গঠন হোক। সেই কমিটিতে অবশ্যই চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সদস্য ও সংগঠনগুলির সদস্য রাখতে হবে, দাবি সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...