Friday, April 3, 2026

আরজি কর কাণ্ডের জের, মহিলা নিরাপত্তায় ১৫ দফা নির্দেশিকা লালবাজারের

Date:

Share post:

ট্রেনি ডাক্তারকে ধর্ষণ-খুনের জেরে এবার কলকাতা শহর জুড়ে মহিলা নিরাপত্তায় (Women safety and Security) জোর দিচ্ছে লালবাজার। ১৫ দফা নির্দেশিকা জারি করলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল (CP Vineet Kumar Goyal)। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে সরকারি হাসপাতাল, হোম এবং মহিলা হস্টেলের নিরাপত্তা আঁটোসাঁটো করার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। সিসি ক্যামেরায় নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়ার পাশাপাশি, শহরজুড়ে মহিলা পুলিশ বাহিনীকে কাজে লাগানোর কথাও বলা হয়েছে।

কর্তব্যরত অবস্থায় আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) মহিলা ডাক্তারের সঙ্গে যে নক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে সরব শহর থেকে রাজ্য। ইতিমধ্যেই কড়া পদক্ষেপের আশা দিয়েছে পুলিশ প্রশাসন। ডাক্তারি পড়বাদের বিক্ষোভ প্রতিবাদে সহমত জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ধৃত সিভিক ভলান্টিয়ার কী ভাবে সকলের নজর এড়িয়ে হাসপাতালের চার তলায় উঠে গেলেন এবং ওই চিকিৎসককে ধর্ষণ করে খুন করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে। এবার জুনিয়র ডাক্তারদের দাবিকে গুরুত্ব দিয়েই আরজি কর মেডিক্যালের (RG Kar Medical College and Hospital) নিরাপত্তা বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই হাসপাতালের গেটের সামনে গার্ড রেল বসেছে, অ্যানাটমি বিল্ডিং ও প্রশাসনিক ভবনেও পুলিশ মোতায়ন রয়েছে। চেস্ট মেডিসিন বিভাগের চুক্তিভিত্তিক দুই নিরাপত্তা কর্মীদের সাসপেন্ড করা হয়েছে। এবার গোটা শহর জুড়েই মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিলেন পুলিশ কমিশনার। সরকারি হাসপাতাল থেকে মহিলা হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনার পাশাপাশি কীভাবে মহিলা পুলিশ ব্যবহার করে বিভিন্ন শপিংমল বা জনবহুল জায়গায় নারী সুরক্ষা নিশ্চিত করা যায় তা নিয়েও আলোচনা চলছে। কমিশনারের তরফে জানানো হয়েছে, ‘জ়িরো টলারেন্স’ নীতিতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান কাজ। সেই কারণে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। যার মধ্যে অন্যতম হলো অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে সেখানে পুলিশের টহলদারি বাড়ানো হবে।মহিলাদের সুরক্ষার বার্তা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।স্কুল-কলেজের ছাত্রী থেকে মহিলা চিকিৎসক— সকলের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।

আরজি কর হাসপাতালের তরফেও নির্দেশিকা জারি করে নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদের সচিত্র পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখা থেকে পোশাক বিধি বাধ্যতামূলক করা হয়েছে।

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...