Tuesday, June 9, 2026

বারবার মিছিল-মিটিংয়ের অনুমতি চেয়ে মামলায় বিরক্ত বিচারপতি! শুভেন্দুর সভার অনুমতি দিল না হাইকোর্ট

Date:

Share post:

পুলিশ কোনও সভা বা মিছিল করার অনুমতি না দিলেই বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হন। দু-একটি ক্ষেত্রে অনুমতি দিলেও বারবার এই একই ঘটনার পুনরাবৃত্তিতে রীতিমতো বিরক্ত হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার অনুমতি চেয়ে বারবার মামলা হওয়ায় রীতিমতো বিরক্ত হয়ে অসন্তোষ প্রকাশ করলেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁর মন্তব্য, “মিছিল-মিটিং নিয়ে অনুমতি চাইলে এবার থেকে জনস্বার্থ মামলা করুন। ডিভিশন বেঞ্চে যান। একক বেঞ্চ এই ধরনের মামলা আর শুনবে না।”

সোমবার তারাতলার শিবমন্দির এলাকায় জনসভা করার জন্য মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়। ওই সভায় উপস্থিত থাকার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি স্পষ্ট জানান, ভবিষ্যতে এই ধরনের অনুমতি সংক্রান্ত মামলা জনস্বার্থ মামলা হিসেবেই করা হবে।

প্রসঙ্গত এর আগে শুভেন্দু অধিকারী একাধিকবার রাজ্যের বিভিন্ন এলাকায় সভা করার অনুমতি না পেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ করেছেন, পুলিশ তাঁকে সভা করতে বাধা দিয়েছে। বহু ক্ষেত্রে আদালত তাঁর পক্ষে রায় দিয়েছে। গত মার্চে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় মিছিলের অনুমতিও দিয়েছিল হাই কোর্ট। তবে এবার যেই সভায় তাঁর উপস্থিত থাকার কথা ছিল, সেই মামলা শুরুর আগেই আবেদন খারিজ হল আদালতে।

আরও পড়ুন – ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...