Friday, June 26, 2026

‘সেদিন বুদ্ধদেব বাবুর বিরুদ্ধে আমি দাঁড়াইনি…হারব জানতাম’: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণে মাধবী

Date:

Share post:

‘সেদিন বুদ্ধদেব বাবুর বিরুদ্ধে আমি দাঁড়াইনি…’, একটা পার্টি তার বিপক্ষ পার্টির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সেই তৃণমূল কংগ্রেসের হয়ে আমি দাঁড়িয়েছিলাম। বছর ২৩ পর, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক যুদ্ধের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।

কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে ২০০১ সালে প্রথম বিধানসভা নির্বাচনে লড়েছিল মমতার দল তৃণমূল কংগ্রেস। শক্তিশালী বামদূর্গে ফাটল ধরানো কার্যত অসম্ভব ছিল সেই সময়। বিদায়ী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে যাদবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছিল মাধবী মুখোপাধ্যায়কে। তবে হার হবে জেনেই ভোটের ময়দানে নেমেছিলেন মাধবী। বুদ্ধর বিরুদ্ধে দাঁড়িয়ে ২৯ হাজার ভোটে পরাজিত হন মাধবী।

তবে হঠাৎ করেই কেনই বা সক্রিয় রাজনীতিতে এলেন মাধবী? একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি একমাত্র সুব্রত মুখোপাধ্যায়ের কথাতেই ভোটে লড়েছিলেন। স্টার থিয়েটার পুড়ে যাওয়ার পর সেটি নতুন করে গড়ে দেওয়ার জন্য মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন মাধবী। কথা দিয়েছিলেন, ‘থিয়েটার যদি আপনি নতুন ভাবে করে দেন, আপনি যা বলবেন আমি তাই করব।’ তবে বুদ্ধদেবের মৃত্যুর সঙ্গেই বাংলায় সিপিএম-এর স্বর্ণযুগ শেষ হল বলেই বিশ্বাস মাধবীর।

আরও পড়ুন- রাতেই শহরে আসছেন আনোয়ার, সোমবার ভারতীয় ডিফেন্ডারকে নিয়ে বিশেষ পরিকল্পনা ক্লাবের, রয়েছে চমক : সূত্র

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...