Monday, April 6, 2026

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন কেজরির

Date:

Share post:

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় জামিন অধরা। দিল্লি হাইকোর্ট সিবিআই মামলায় গ্রেফতারির বিরোধিতা করে কেজরিওয়ালের করা মামলা নাকচ করে দিয়েছিল। এবার সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সিবিআই মামলায় জামিনেরও আবেদন করলেন তিনি।

১২ জুলাই সর্বোচ্চ আদালতে ইডি মামলায় জামিন পান কেজরিওয়াল। কিন্তু সিবিআই তাঁকে জুনের ২৬ তারিখ গ্রেফতার করেছিল। তাই তাঁর জেলমুক্তি হয়নি। সিবিআই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। ৫ অগস্ট হাইকোর্ট সেই মামলা নাকচ করে দেয়। তবে জামিনের জন্য রাস্তা খোলা রেখে পর্যবেক্ষণে জানানো হয় তিনি যে কোনও উচ্চ আদালতে জামিনের আবেদন করতে পারেন। সেই মতো সোমবার সুপ্রিম কোর্টে সিবিআই-এর গ্রেফতারিকে চ্যালেঞ্জ ও জামিনের দাবিতে মামলা করেন তিনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...