Friday, June 26, 2026

তদন্তের অগ্রগতি থেকে কর্মবিরতিতে পরিষেবার হাল: নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সকালেই গিয়েছিলেন আর জি কর মেডিক্যাল কলেজের মৃতা চিকিৎসকের বাড়ি। সেখান থেকে নবান্নে গিয়ে তদন্তের অগ্রগতি ও কর্মবিরতিতে সামগ্রিক চিকিৎসা পরিষেবা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।সোমবার, সোদপুরে R G Kar-কাণ্ডে মৃতার বাড়ি থেকে ফিরে নবান্নে নিজের ঘরে দফায় দফায় বৈঠক করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। দু-দফায় মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং কলকাতা পুলিশের (Kolkata Police) কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করেন মমতা। সহকর্মীর মর্মান্তিক পরিণতির প্রতিবাদে ও নিরপত্তার দাবিতে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের সমর্থন জানিয়ে সোমবার, রাজ্য তথা দেশজুড়েই কর্মবিরতিতে বসেছেন অন্যান্য সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরাও। এর প্রভাব পড়ব রোগী পরিষেবাতেও। ঘটনার পরেই শনিবার সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, “তরুণী চিকিৎসকের সঙ্গে যা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। আমার মনে হচ্ছে, যেন নিজের পরিবারের কাউকে হারিয়ে ফেলেছি। এই ঘটনাকে কখনওই সমর্থন করা যায় না। জুনিয়র চিকিৎসকেরা যে বিক্ষোভ দেখাচ্ছেন, তা সঙ্গত বলেই আমি মনে করি। আমি ওদের দাবির সঙ্গে একমত।“

এদিন স্বাস্থ্যসচিবরে সঙ্গে বৈঠকে আর জি কর-কাণ্ডের তদন্তের অগ্রগতি ও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে সামগ্রিক ভাবে সরকারি স্বাস্থ্য পরিষেবার উপর পড়া প্রভাব নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। একই শঙ্গে সরকারি হাসপাতালগুলির সামগ্রিক পরিকাঠামোও নিয়ে পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী।






Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...