Saturday, June 13, 2026

আর জি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! নির্যাতিতার ডিনার-সঙ্গী ৪ চিকিত্‍সককে তলব লালবাজারে

Date:

Share post:

ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পুলিশ হেফাজতের পর আর জি কর (R G Kar Hoapital) কাণ্ডে নয়া মোড়! তদন্তে নেমে এবার পুলিশ ঘটনার রাতে মৃতা চিকিৎসক-তরুণী সঙ্গে ডিনার করা ৪ ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠিয়েছে। আগেও তাঁদের সঙ্গে কথা বলেছিলেন তদন্তকারী অফিসাররা। তবে এবার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে লালবাজারে তলব করা হয়েছে। যা নিঃসন্দেহে তাত্‍পর্যপূর্ণ।

প্রসঙ্গত আর জির (R G Kar Hospital) কাণ্ডে অভিযুক্ত একজন নয়, আরও কেউ কেউ আছেন! এরকম দাবিতে সরব হয়েছেন অনেকেই। ভাইরাল হয়েছে আরজিকর মেডিক্যাল কলেজেরই এক পড়ুয়া ও এক পিজিটি চিকিত্‍সকের এক ফোনালাপের অডিয়ো রেকর্ডও। এই পরিপ্রেক্ষিতে নির্যাতিতার ডিনার-সঙ্গী ৪ ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে লালবাজারে তলব ঘটনায় অন্য মাত্রা যোগ করছে।

আর জি কর কাণ্ডে ইতিমধ্যেই ময়নাতদন্ত রিপোর্ট জমা পড়েছে। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখতে এরপর বিশেষ টিম আসবে। তাঁরা সেমিনার রুম এবং লাগোয়া এলাকা পরিদর্শন করবে। তারপর ময়নাতদন্তের রিপোর্ট এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ মিলিয়ে দেখার কাজ হবে। সাক্ষীদের সঙ্গে কথা বলে এরপর তদন্তের কাজ এগোবে। ওদিকে আরজিকর কাণ্ডের জল এবার গড়াতে চলেছে কলকাতা হাইকোর্টেও। সিবিআই তদন্ত চেয়ে দু-তিনটি মামলা দায়ের হওয়ার সম্ভাবনা। একইসঙ্গে চিকিত্‍সকদের নিরাপত্তা সুনিশ্চিত করারও আবেদন জানানো হবে মামলায়।

আরও পড়ুন:‘অপমান সহ্য করতে পারছি না’, পদত্যাগ করলেন আরজি কর হাসপাতালের প্রিন্সিপাল

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...