Friday, June 19, 2026

আর জি কর থেকে ন্যাশানাল মেডিক্যাল, সন্দীপ ঘোষের নতুন পদ

Date:

Share post:

আর জি কর হাসপাতালের অধ্যক্ষের পদত্যাগের দাবি থেকে ইস্তফার নাটকে অবশেষে যবনিকা পতন। রাজ্যের স্বাস্থ্য দফতরের নির্দেশে এবার ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হলেন সন্দীপ ঘোষ। সরকারি চাকরি থেকে তাঁর ইস্তফা যে গৃহীত হয়নি, তাও এই সিদ্ধান্তে স্পষ্ট। মুখ্যমন্ত্রী সোমবারই জানিয়েছিলেন অধ্যক্ষকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে। সেই নির্দেশই কার্যকর হল। যদিও ন্যাশানাল মেডিক্যালের পডু়য়ারা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। আর জি করের নতুন অধ্যক্ষ হলেন সুহৃতা পাল।

সোমবার সকালে অধ্যক্ষ সন্দীপ ঘোষ একবার দাবি করেন তিনি অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেছেন। সরকারি কর্মী হিসাবে তিনি তাঁর দায়িত্ব আজীবন পালন করবেন বলেও দাবি করেন। আবার তারপরেই তিনি স্বাস্থ্য ভবনে গিয়ে অধ্যাপক হিসাবেই ইস্তফা দেন। যদিও তার সেই ইস্তফা গৃহীত হয়নি। যার ফলাফল হিসাবে বিকালে তাকে ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বসানো হয়।

আর জি কর মেডিক্যাল কলেজের পড়ুায়দের দাবি ছিল এই অধ্যক্ষই একাধিকভাবে প্রভাবিত করেছেন গোটা তদন্ত প্রক্রিয়া। এমনকি তাঁর বিরুদ্ধে মৃতার পরিবারকে ভুল বোঝানোর অভিযোগও ছিল। প্রথম থেকেই হাসপাতালের আন্দোলনরত ডাক্তাররা তাঁর পদত্যাগ দাবি করেন। রবিবার সুপারকে সরানো হলেও অধ্যক্ষ পদে বহাল ছিলেন সন্দীপ ঘোষ। সোমবার তিনি পদত্যাগ করার রাজ্য সরকার সেই পদত্যাগ সাদরে গ্রহণ করে।

তবে ন্যাশানাল মেডিক্যালের পডু়য়াদের দাবি, তাঁরা সন্দীপ ঘোষকে নিজেদের অধ্যক্ষ হিসাবে মেনে নিচ্ছেন না। এর আগে শহরের একাধিক মেডিক্যাল কলেজের পড়ুয়ারা দাবি করেছিলেন যদি তাঁদের অধ্যক্ষ হিসাবে সন্দীপ ঘোষকে পাঠানো হয়, তাহলে তাঁরা তা মানবেন না। স্বাস্থ্য দফতরের ঘোষণার পর সেই প্রতিক্রিয়ারই প্রতিফলন হল। ন্যাশানাল মেডিক্যাল কলেজে তালা লাগিয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান ন্যাশানাল মেডিক্যালের পড়ুয়ারা।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...