Wednesday, June 24, 2026

এবার ঘোরায়া ক্রিকেটে বিরাট-রোহিত, খেলবেন দলীপ ট্রফিতে : সূত্র

Date:

Share post:

এবার ঘরোয়া লিগে খেলতে দেখা যাবে ভারত অধিনায়ক রোহিত শর্মা-বিরাট কোহলিকে। শুধু বিরাট-রোহিত নন , ঘরোয়া ক্রিকেট লিগে খেলতে দেখা যাবে শুভমন গিল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কেএল রাহুলকে। খেলতে দেখা যাবে ঈশান কিষাণ, শ্রেয়স আইয়রদেরও। এমনটাই খবর সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের।

৫ সেপ্টেম্বর থেকে শুরু দলীপ ট্রফি। আর সূত্রের খবর এই ঘরোয়া হাইভোল্টেজ টুর্নামেন্টে খেলতে দেখা যাবে বিরাট-রোহিতদের। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী , ভারতীয় দলে খেলতে গেলে খেলতে হবে ঘরোয়া ক্রিকেটে। এই নিয়ে রীতিমতো কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই। সূত্রের খবর, দলীপ ট্রফির জন্য ইন্ডিয়া-এ, ইন্ডিয়া-বি, ইন্ডিয়া-সি ও ইন্ডিয়া-ডি— এই চারটি দল নির্বাচন করা হবে। আর রিপোর্ট অনুযায়ী সেই দলে থাকবেন রোহিত, বিরাট। খেলবেন যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, ঈশান কিষাণ, শ্রেয়স আইইয়র, কেএল রাহুল, কুলদীপ যাদবরাও। তবে বিরাট-রোহিতরা কোন ম্যাচে নামবেন, সেটা এখনও জানা যায়নি । তবে এই তালিকায় নেই ভারতীয় তারকা বোলার যশপ্রীত বুমরাহ। তিন ফরম্যাটেই তিনি দলের প্রধান বোলার। সেই কারণে বুমরাহকে বেশি ধকল দিতে চাইছেন না নির্বাচকেরা। আগামী সিরিজে যাতে তরতাজা হয়ে নামতে পারেন, সেই জন্য বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাহকে।

আগামী কয়েক মাসে ১০টি টেস্ট খেলবে ভারতীয় দল । ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ছাড়াও রয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি টেস্ট ম্যাচ। এবং বছরের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- কী কারণে মৃত্যু ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার থর্পের, সামনে এল কারণ


Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...