Tuesday, June 16, 2026

ঝাড়খণ্ডে নৃশংসতার শিকার ৩ বছরের শিশু! তৎপর পুলিশ

Date:

Share post:

ফের ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় শিশুকে ধর্ষণ। ৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণ ৩০ বছর বয়সি যুবকের। গত শুক্রবার শিশুটি স্কুল থেকে ফিরে তার মাকে পেটে যন্ত্রণার কথা জানায়। এর পর মা তার শিশুর সঙ্গে কথা বলে গোটা বিষয়টি জানতে পারে। এরপরেই তিনি পুলিশের দ্বারস্থ হন।

ঘটনার তদন্তে পুলিশের পক্ষ থেকে বিশেষ দল গঠন করা হয়। এফআইআর দায়ের হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই অভিযুক্ত স্কুলভ্যান চালক জয়শ্রী তিওয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। পকসো আইনে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে স্কুলভ্যানটি।

ইতিমধ্যেই তিন বছর বয়সি শিশুর স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। শনিবারই অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে। তাঁর জেল হেফাজত হয়েছে। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এই নৃশংস অপরাধে অভিযুক্তের যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় সে ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেবে পুলিশ।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...