Saturday, April 4, 2026

১১ বছরে পদার্পণ মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীর, বুধে বিশেষ অনুষ্ঠান রাজ্যের

Date:

Share post:

১১ তম বর্ষে পা দিল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। আগামিকাল অর্থাৎ বুধবার কন্যাশ্রী দিবস। রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করেছিলেন স্কুলে স্কুলে মেয়েদের স্কুলছুটের সংখ্যা যেন দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে তিনি ঠিক করেন কন্যাশ্রী প্রকল্প চালু করবেন। সেই থেকে শুরু এরপর বিশ্বের দরবারে সেরা হয়েছে কন্যাশ্রী।

২০১৩ সালের ১৪ আগস্ট থেকে শুরু হয় কন্যাশ্রীর পথ চলা। আগামিকাল তার ১০ বছর পরিপূর্ণ করে ১১ বছরে পা দেবে। বুধবার ধনধান্য স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে উদযাপন করা হবে। রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প সারা বিশ্ব বন্দিত। অর্থনৈতিকভাবে পিছয়ে পড়া মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মূলত গ্রামে গঞ্জে বা প্রত্যন্ত এলাকায় ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতা ছিল। সেক্ষেত্রে মেয়েদের লেখাপড়া তো দূর স্বাস্থ্যের ও খুব ক্ষতি হত। মেয়েদের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই অবিবাহিত মেয়েদের জন্য এই প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দোপাধ্যায়।

গোটা রাজ্যে এখনও ৮৭ লক্ষেরও বেশি ছাত্রীরা কন্যাশ্রীর আওতায় রয়েছেন। বেস্ট পারফর্মিং জেলা হিসেবে পুরস্কার পাচ্ছে উত্তর দিনাজপুর। প্রসঙ্গত এই প্রকল্পের আওতাধীন কন্যারা বছরে ৫০০ টাকা এবং ১৮ বছর হয়ে গেলে এককালীন ২৫ হাজার টাকা করে পায়।

আরও পড়ুন- দলের নেত্রীকেই ধর্ষণ! গ্রেফতার সন্দেশখালির বিজেপি নেতা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...