Saturday, June 13, 2026

আরও বিপাকে হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবার খুনের মামলা রুজু বাংলাদেশে

Date:

Share post:

প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে আগেই দেশ ছেড়ে ছেড়েছেন শেখ হাসিনা। এবার আরও বিপাকে পড়লেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করল বাংলাদেশ পুলিশ। শেখ হাসিনাসহ ৬ জন প্রাক্তন মন্ত্রী এবং সরকারি আধিকারিকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

কেন মামলা? জানা গিয়েছে, গত ১৯ জুলাই মুদিখানার মালিক আবু সায়েদের পুলিশের গুলিতে মৃত্যু হয়। সূত্রের খবর ১৯ তারিখই আবু সায়েদের মৃতদেহ উদ্ধার হয় ঢাকার মহম্মদপুর এলাকা থেকে। তাঁকে হত্যায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আর ৬ জনের নামে মামলার নির্দেশ দিয়েছে ঢাকার মেট্রোপলিটব আদালতের বিচারক রাজেশ চৌধুরী।

হাসিনা ছাড়াও এই খুনের মামলায় বাকি অভিযুক্তরা হলেন আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, প্রাক্তন ডিবি প্রধান হারুন অর রশিদ, প্রাক্তন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও প্রাক্তন ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব মহম্মদ কুমার সরকার।

আরও পড়ুন- ১১ বছরে পদার্পণ মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীর, বুধে বিশেষ অনুষ্ঠান রাজ্যের

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...