Saturday, June 13, 2026

কন্যাশ্রীতে রাজ্যসেরা উত্তর দিনাজপুর, পাচ্ছে বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও

Date:

Share post:

কন্যাশ্রী দিবসের আগেই এল সুখবর। এই প্রকল্পে রাজ্যে সেরা উত্তর দিনাজপুর। বুধবার কন্যাশ্রী দিবসে কলকাতায় রাজ্যস্তরে পুরস্কৃত হতে চলেছে এই জেলা। এ ছাড়াও বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন জেলারই এক কন্যাশ্রী। যিনি বর্তমানে আইআইটি পাটনার পড়ুয়া।

জেলা কন্যাশ্রী দফতরের আধিকারিক সৌমিতা পাল বলেন, সম্প্রতি রাজ্য থেকে একটি চিঠি পৌঁছয় তাতে উল্লেখ রয়েছে কন্যাশ্রী প্রকল্পে রাজ্যের মধ্যে বেস্ট পারফরমিং জেলা হিসেবে বিবেচিত হয়েছে উত্তর দিনাজপুর। বুধবার রাজ্যস্তরের অনুষ্ঠানে কলকাতায় ধনধান্য অডিটোরিয়ামে জেলার কন্যাশ্রী দফতরের আধিকারিক উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করবেন। বুধবার কন্যাশ্রী দিবসে জেলাতেও বর্ণাঢ্য অনুষ্ঠান হবে। সেখানে পাঁচ জন কন্যাশ্রীকে সংবর্ধনা দেওয়া হবে। যাঁরা প্রত্যেকেই বাল্যবিবাহ রুখে নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছেন। এদের প্রত্যেককে ৫০০০ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। তিনটি স্কুল ও তিনটি কলেজকেও এই অনুষ্ঠানে সম্মানিত করবে জেলা প্রশাসন। তিনি আরও জানান, চলতি শিক্ষাবর্ষে জেলায় কন্যাশ্রীর কে-ওয়ানের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির প্রত্যেক ছাত্রীকে বার্ষিক ১০০০ টাকা অনুদানে মোট ৪৭,১০৫ জন ছাত্রী উপকৃত হয়েছে। কে-টুর ১৮-ঊর্ধ্ব ছাত্রীরা এককালীন ২৫ হাজার টাকা পেয়ে উপকৃত হচ্ছে ২০,৭১৩ জন। জেলা প্রশাসন, ব্লক প্রশাসন ও কন্যাশ্রী দফতরের সকলের সহযোগিতায় এই সাফল্য এসেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন- আরও বিপাকে হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবার খুনের মামলা রুজু বাংলাদেশে

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...