Saturday, June 13, 2026

R G Kar: তীব্র নিন্দার পাশাপাশি পরিষেবা সচল রাখার আবেদন দেশ বাঁচাও গণমঞ্চের

Date:

Share post:

আরজিকরের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। চলছে প্রতিবাদ। জেলার একাধিক হাসপাতালে চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন। এদিকে এই ঘটনায় মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে হাইকোর্ট। আর জি করে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনায় এবার প্রতিবাদে সোচ্চার হল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’ নামে নাগরিক সংগঠন।

আর জি করের ঘটনায় শোকপ্রকাশ করার পাশাপাশি দোষীদের কঠোরতম শাস্তির আর্জি জানিয়েছে দেশ বাঁচাও গণমঞ্চ। পাশাপাশি হাসপাতালে চিকিৎসক, চিকিৎসাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা। এছাড়াও ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষের দাবির ন্যায্যতা রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সমর্থন করেছেন, তাতে সমর্থন জানিয়েছেন তারা।

দোষীদের কঠোরতম শাস্তি দাবির পাশাপাশি হাসপাতালের জরুরি চিকিৎসাব্যবস্থা চালু রাখার আবেদন জানিয়েছে গণমঞ্চ। তদন্ত, বিচার প্রক্রিয়ার পাশাপাশি হাসপাতালগুলি চালু রাখার আবেদন গণমঞ্চের। হাসপাতালে আসা মানুষ যেন চিকিৎসা না পেয়ে অসহায় ভাবে মৃত্যুবরণ না করেন তার জন্য আন্দোলনরত পড়ুয়া ডাক্তারদের আবেদন জানিয়েছেন তারা।

আরও পড়ুন- কন্যাশ্রীতে রাজ্যসেরা উত্তর দিনাজপুর, পাচ্ছে বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...