Tuesday, June 23, 2026

আগামিকাল এএফসি কাপের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষকে সমীহ কুয়াদ্রাতের

Date:

Share post:

আগামিকাল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। এএফসি কাপের ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের দল আলতাইন আসির এফসি। সেই ম্যাচে নামার আগে সাবধানি ইস্টবেঙ্গলের হেডস্যার কার্লোস কুয়াদ্রাত। এই ম্যাচে নিজেদের আন্ডারডগ মানলেন লাল-হলুদ কোচ।

গত মরশুমে সুপার কাপ জয় করে ইস্টবেঙ্গল এফসি। এই জয়ের ফলে এএফসি কাপের ছাড়পত্র আদায় করে লাল-হলুদ। আর সেই এএফসি কাপের ম্যাচেই বুধবার নামছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে নামার আগে কুয়াদ্রাত বলেন, “ আমরা ফেভারিট নই। ৯ বছর পরে আমরা এশীয় পর্যায়ে খেলছি। তবে একটা বিষয় পরিষ্কার ইস্টবেঙ্গলের হার না মানার অ্যাটিটিউড রয়েছে। শেষ পর্যন্ত লড়াই করে । আমরা সেই চেষ্টাই করে যাব। হারার আগেই হার মানব না। পাঁচ বছর আগে আলতাইন আসির কিন্তু ভালো দল ছিল। আমাদের কাছে এটা নতুন একটা পরীক্ষা। ঘরের মাঠে সমর্থকদের সামনে এগিয়ে যাওয়ার এটাই সেরা সুযোগ। ” এরপরই লাল-হলুদের হেডস্যার বলেন, “ বাস্তবটা মেনে চলতে হবে আমাদের। আমাদের দলের অনেক খেলোয়াড়ারের এটাই প্রথম এএফসি ম্যাচ। ওদের দলে এমন কিছু খেলোয়াড় রয়েছে যারা ২০ বা তার বেশি সংখ্যক ম্যাচ খেলেছে প্রতিযোগিতায়। আমরা লড়াই করব। সেই সঙ্গে সমর্থকদেরও সমর্থন দরকার। ক্লাবের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। দীর্ঘদিন হয়ে গিয়েছে আমরা এশীয় পর্যায়ে খেলিনি। তবে এই ম্যাচের জন্য আমরা তৈরি। কঠিন একটা পরীক্ষার সামনে আমরা। ওদের সঙ্গে পাল্লা দিয়ে লড়তে হবে। ওদের লড়ে দেখাতে হবে যে আমরাও ওদের সঙ্গে পাল্লা দিয়ে খেলতে পারি।”

প্রথমবার এএফসি কাপ খেলতে নামছেন নন্দকুমার। সেই ম্যাচের আগে নন্দকুমার বলছেন, “আমি এই ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছি। এটাই আমার প্রথম এএফসি ম্যাচ। খেলোয়াড়রা মাঠে নামার অপেক্ষায়। আমরা তৈরি। জয়ের জন্য মাঠে নামব। ”

আরও পড়ুন- স্বাধীনতা দিবসে মানু ভাকের-শ্রীজেশদের সঙ্গে সাক্ষাৎ মোদির


Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...