Saturday, June 13, 2026

আর জি কর কাণ্ডের তদন্তে নেমে পড়ল সিবিআই, শুরুতেই হাজির টালা থানায়

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই আর জি করকাণ্ডের তদন্তে নেমে পড়ল সিবিআই (CBI)। সময় নষ্ট না করেই টালা থানায় পৌঁছলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

কলকাতা পুলিশের উপর ভরসা নেই, আর জি কর ধর্ষণ ও খুন কাণ্ডে সিবিআই (CBI) তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা রুজু হয়েছিল। মৃতা চিকিৎসকের পরিবারের পক্ষ থেকেও হাইকোর্টে সিবিআই চেয়ে পৃথক মামলা করা হয়। সেই মামলাগুলির শুনানির পর প্রধান বিচারপতি আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেন।

মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এই নির্দেশ দিলেন। একই সঙ্গে হাইকোর্ট জানায়, রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে। শুধু তা-ই নয়, যে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ, তা-ও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। এরপরই সিবিআই আধিকারিককে তদন্তের দায়িত্ব ভার হাতে নিয়ে প্রথমেই টালা থানায় পৌঁছয়।

আরও পড়ুন:আরজি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করলেই তলব করবে পুলিশ

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...