Sunday, June 28, 2026

আদানির তদন্ত সেবি সম্পূর্ণ করুক, সুপ্রিম কোর্টে আবেদন

Date:

Share post:

সাম্প্রতিক হিনডেনবার্গের রিপোর্ট ফের আদানি-সেবির যোগসাজশের সম্ভাবনাকে জোরালো করেছে। সেখানে ২০২৩ সালের জানুয়ারি মাসে আদানির বিরুদ্ধে তদন্ত শুরু করলেও দেড় বছর পরেও রিপোর্ট পেশ করতে পারেনি সেবি। সেই তদন্ত সম্পূর্ণ করার দাবিতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ এক ব্যক্তি। মামলা গ্রহণ করার আর্জি জানানো হয়েছে।

২০২৩ সালের জানুয়ারি মাসে প্রথমবার হিনডেনবার্গের রিপোর্টে আদানি গোষ্ঠীর শেয়ার বাজারে গরমিল করার অভিযোগ পাওয়া যায়। এরপরই সেই অভিযোগের তদন্ত শুরু করে সেবি। গত বছর জুনে এই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, তিন মাসের মধ্যে এই তদন্ত সম্পূর্ণ করতে পারলে ভালো হয়। সেই পর্যবেক্ষণের পরে ২০২৪ সালের জানুয়ারি মাসে সেবি-কে এই তদন্ত সম্পূর্ণ করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলার আবেদন করা হয়। সেই সঙ্গে এই মামলায় সিটি গঠন বা সিবিআই-এর হাতে মামলা তুলে দেওয়ারও আবেদন করা হয়। কিন্তু মামলা গ্রহণ করেনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার।

এবার হিনডেনবার্গের নতুন রিপোর্ট প্রকাশ্যে আসার পরে নাম জড়িয়েছে সেবি-র চেয়ারপার্সন মাধবী পুরি বাচের নামও। সরব হয়েছে বিরোধীরা। সেবি আজও আদানি গোষ্ঠীর তদন্তের কোনও রিপোর্ট প্রকাশ করতে পারেনি। এবার সেই মামলার দ্রুত নিষ্পত্তি দাবি করে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মামলাকারী বিশাল তেওয়ারি। গতবার তাঁর মামলা গ্রহণ না করা হলেও, এবার তাঁর দাবি, সুপ্রিম কোর্ট তিনমাসে তদন্তের সময়সীমা বেঁধে না দিলেও সময়সীমা সংক্রান্ত বিষয়ের উল্লেখ করেছিল। সেক্ষেত্রে দ্রুত মামলার নিষ্পত্তির দাবি আদালতে পেশ যুক্তিসঙ্গত।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...