Tuesday, June 23, 2026

স্বামী নয়, ভাগ্নির প্রেমে পাগল গৃহবধূ ! মন্দিরেই মালাবদল দুই মহিলার

Date:

Share post:

মামি – ভাগ্নির বন্ধুত্ব যে কতটা গভীর হতে পারে সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা সমাজের রয়েছে। কিন্তু দুই মহিলার প্রেমের সম্পর্কে স্বামীকে দূরে সরিয়ে যেভাবে ভাগ্নির প্রেমে সংসার ছেড়ে নতুন জীবনের পথে পা বাড়ালেন গৃহবধূ (Woman married her niece ), তাতে অবাক পরিবারের লোকেরা। তিন বছরের পরকীয়া শেষে দুই মহিলা মন্দিরে একে অন্যের সঙ্গে মালাবদল করে বিয়ে সারলেন। বিহারের গোপালগঞ্জের (Gopalganj, Bihar) কুচায়কোট থানা এলাকার বেলওয়া গ্রামের ঘটনায় রীতিমতো অবাক গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা যায় মামি ভাগনির বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রাথমিকভাবে কারোর সন্দেহ হয়নি। তিন বছর ধরে গোপনে একে অন্যের সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যান। তাঁদের ভয় ছিল কেউ যদি প্রেমের কথা জানতে পারে, তবে তাঁরা একে অপরের থেকে চিরকালের মতো আলাদা হয়ে যাবেন। তাই পাকাপাকিভাবে সম্পর্ককে সিলমোহর দিয়ে সাত পাকে বাঁধা পড়লেন দুই নারী। ভাগ্নি জানান, পরিবারের লোকেরা তাঁর পাত্র খুজছেন। কিন্তু মামিকে ছেড়ে থাকা সম্ভব নয়। তাই শাসামুসার দুর্গা ভবানী মন্দিরে রীতি মেনে মালাবদল, সিঁদুর দান, গলায় মঙ্গলসূত্র পরা – এই সব কিছুই সেরে ফেলেছেন যুগলে। বাকি জীবনটা স্বামী স্ত্রীর মতো কাটাতে চান এই দুই মহিলা। এই ঘটনায় অবশ্য গৃহবধুর স্বামীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।


Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...