Friday, April 3, 2026

স্বাধীনতা দিবসে মানু ভাকের-শ্রীজেশদের সঙ্গে সাক্ষাৎ মোদির

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিক্স। অলিম্পিক্সে একেবারেই এবার নিজেদের মেলে ধরতে পারেনি ভারতীয় ক্রীড়াবিদরা। প্যারিস অলিম্পিক্সে পেয়েছে ৬ টি পদক। শেষ করেছে ৭১ নম্বরে শেষ করে ভারত। গত টোকিও অলিম্পিক্সের থেকে ১ টি পোদক কম। যদিও ভারতের এই পারফরম্যান্সে খুশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অলিম্পিক্সের শেষে ভারতীয় অ্যাথলিটদের প্রশংসা করেন তিনি। এবার জানা যাচ্ছে, স্বাধীনতা দিবসে ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, লালকেল্লায় মানু ভাকেরদের সঙ্গে দেখা করবেন তিনি।

প্যারিস অলিম্পিক্সের শেষে সোশ্যাল মিডিয়ায় মোদি বলেছিলেন, “ প্যারিস অলিম্পিক্স শেষ হল। সেখানে ভারতের যে খেলোয়াড়েরা অংশ নিয়েছিলেন, তাঁদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। সকলে নিজেদের সেরাটা দিয়েছেন। দেশ আপনাদের নিয়ে গর্বিত। আগামী দিনের জন্য আপনাদের শুভেচ্ছা।”

২০২৪ প্যারিস অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন ভারতের ১১৭ জন খেলোয়াড়। অলিম্পিক্সে ছ’টি পদক পেয়েছে ভারত। জ্যাভলিনে রুপো জিতেছেন নীরজ। ১০ মিটার এয়ার পিস্তলে মানু ভাকের, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে মানু এবং সরবজ্যোত সিংয়ের জুটি তৃতীয় স্থান পেয়েছে। এছাড়াও শুটিংয়ে স্বপ্নিল কুসালে, কুস্তিতে আমন শেরাওয়াত ব্রোঞ্জ পেয়েছেন। তৃতীয় স্থান পেয়েছে ভারতের হকি দলও।

আরও পড়ুন- নীরজের সঙ্গে কি বিয়ে মানুর ? মুখ খুললেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ী শুটারের বাবা


 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...