Friday, April 3, 2026

চেস্ট বিভাগের প্রধান, ডিনার-সঙ্গী ৪ ডাক্তারকে ফের তলব, এক RJ-কেও ডাক!

Date:

Share post:

গতকাল অর্থাত্‍ সোমবারের পর আজ ফের আর জি কর (R G Kar Hospital) কাণ্ডের তদন্তে ফের মৃতা তরুণী-চিকিৎসকের ডিনার সঙ্গী। ৪ ডাক্তারকে তলব করল কলকাতা পুলিশের গোয়েন্দারা। একইসঙ্গে লালবাজারে তলব করা হল চেস্ট বিভাগের প্রধান, অ্যাসিস্ট্যান্ট সুপারকেও। এছাড়া আরও কয়েকজনকে ডাক করা হয়েছে কলকাতা পুলিশের সদর দফতরে। এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা পোস্ট করেছিলেন, এমনও অনেক আছেন, আছেন এখন আর জে।

ঘটনার রাতে ওই তরুণী চিকিত্‍সকের সঙ্গে ডিনার করা ৪ চিকিত্‍সককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠানো হয় সোমবারও। আগেও তাঁদের সঙ্গে কথা বলেছিলেন তদন্তকারী অফিসাররা। তবে এবার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে লালবাজারে তলব করা হয়।

অন্যদিকে, ভাইরাল হয়েছে আর জি কর মেডিক্যাল কলেজেরই (R G Kar Hospital) এক পড়ুয়া ও এক পিজিটি চিকিত্‍সকের এক ফোনালাপের অডিও রেকর্ডও। এই পরিপ্রেক্ষিতে নির্যাতিতার ডিনার-সঙ্গী ৪ ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে লালবাজারে তলব ঘটনায় অন্য মাত্রা যোগ করছে। সাক্ষীদের সঙ্গে কথা বলে এরপর তদন্তের কাজ এগোবে।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ পথে নামছে বুদ্ধিজীবী মহল! 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...