Friday, April 3, 2026

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ‘পালাবদল’! রাশিয়ার জমি দখল করল ইউক্রেন

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতিহাসে এবার পালা বদল। ইউরোপের একাধিক দেশ ও আমেরিকার শক্তিতে বলিয়ান ইউক্রেনের এবার প্রত্যুত্তর দেওয়া শুরু। যে রাশিয়া হামলা চালিয়ে ইউক্রেনকে দুরমুশ করে ‘আধিপত্য’ স্থাপন করেছিল, সেই ইউক্রেন এবার পাল্টা ছিনিয়ে নিল রাশিয়ার বিরাট অঞ্চল। উলট পুরাণে প্রায় হাজার স্কোয়ার কিলোমিটার দখল ইউক্রেনের। পাল্টা হুঁশিয়ারিও দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের দাবি, তাদের সেনাবাহিনী অভিযান চালিয়েছে রাশিয়ার কার্স্ক অঞ্চলে। দখল করে নিয়েছে প্রায় হাজার স্কোয়ার কিলোমিটার। পুতিনের সেনা কার্স্ক অঞ্চল থেকে জোরকদমে স্থানীয়দের সরাতে শুরু করেছে। আরও ৫৯ হাজার জনকে স্থানান্তরিত করা হবে। উল্লেখ্য, এই অঞ্চলে পুতিন- জেলেনস্কি বাহিনীর যুদ্ধ পা দিয়েছে সপ্তম দিনে।

তবে এই প্রত্যাঘাতে বেজায় ‘ক্রুদ্ধ’ পুতিন। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উস্কানি দিয়ে ইউক্রেন ভুল করে ফেলেছে‌। নির্দেশ দেওয়া হয়েছে যে কোনও ভাবে এলাকা থেকে ইউক্রেন বাহিনীকে বিতাড়িত করার। পাল্টা জেলেনস্কির দাবি, ইউক্রেন ন্যায় পুনরুদ্ধার করতে পারে। সমস্ত আঘাতের জন্য সর্বদা প্রস্তুত।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...