Saturday, April 4, 2026

থানায় সেনা জওয়ানকে নগ্ন করে মারধর! পুলিশের বিরুদ্ধে সরব মন্ত্রী

Date:

Share post:

রাজস্থানের জয়পুরে (Jaipur , Kashmir)সেনা জওয়ানকে থানায় নিয়ে গিয়ে নগ্ন করে মারধরের অভিযোগ পুলিশের (Shiprapath Police)বিরুদ্ধে! শিপ্রাপথ থানার এই ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি হস্তক্ষেপ করলেন রাজস্থানের মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর (Rajyabardhan Singh Rathore)। ইতিমধ্যেই অভিযুক্ত এক সাব-ইন্সপেক্টরসহ ৪ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর পুলিশের হাতে নির্যাতিত সেনা জওয়ানের নাম অরবিন্দ সিং (Arvind Singh)। তার পোস্টিং কাশ্মীরে। গত ১১ আগস্ট অরবিন্দ রাজস্থানে তাঁর বন্ধুর সঙ্গে এক পার্টিতে যোগ দিয়েছিলেন। এই সময় একটি ওয়াইন ক্লাবে রেইড চলাকালীন তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার প্রতিবাদ করে পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলতে চান ওই জওয়ান। তখনই তাঁর সঙ্গে অভদ্র আচরণের পাশাপাশি আলাদা ঘরে নিয়ে গিয়ে নগ্ন করে ব্যাপক মারধর করা হয় এবং লোকজনের সামনে জওয়ানকে বলানো হয়, ‘পুলিশ সেনার বাপ।’ এই ঘটনার কথা জানার পরই সোমবার অনুগামীদের সঙ্গে নিয়ে থানায় যান রাজ্যবর্ধন সিং রাঠোর (Rajyabardhan Singh Rathore)। কড়া ভাষায় পুলিশের ভূমিকার নিন্দা করেন তিনি। যদি সেনার সঙ্গেই এমন আচরণ করা হয়, তাহলে সাধারণ মানুষের কাছে পুলিশের কোন ভাবমূর্তি তৈরি হবে, প্রশ্ন তোলেন মন্ত্রী। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাসও দেন মন্ত্রী।


Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...