Saturday, April 4, 2026

ফের পিছোল বিনেশ ফোগাটের মামলার রায়

Date:

Share post:

ফের একবার পিছোল বিনেশ ফোগাটের রায়দান। আজ ছিল ভারতীয় কুস্তিগিরের রুপোর পদকের দাবির মামলার রায় । তবে আজও রায় জানায়নি আন্তর্জাতিক ক্রীড়া আদালত। এদিন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পক্ষ থেকে জানান হয় আগামী শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় রায় জানানো হবে এই মামলার রায়।

ওজন বেড়ে যাওয়ার কারণে মেয়েদের ৫০ কেজি কুস্তির ফাইনালের আগে বিনেশকে বাতিল করা হয়েছিল। তারপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছিলেন বিনেশ। তাঁর আবেদন, তাঁকে যেন রুপো দেওয়া হয়। এই নিয়ে গত শুক্রবার প্রায় তিন ঘণ্টা ধরে বিনেশের মামলা শোনেন বিচারক অ্যানাবেল বেনেট। কথা ছিল রবিবার বিনেশ মামলার রায় ঘোষণা করা হবে। কিন্তু পরে তা পিছিয়ে মঙ্গলবার করা হয়। প্রাথমিকভাবে বেনেট জানিয়েছিলেন, অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানের আগেই রায় জানিয়ে দেওয়া হবে। কিন্তু পরে জানা যায়, এই বিষয়ে আরও কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আবেদনকারী বিনেশকে। সেই সমস্ত নথি বেনেটের এজলাসে জমা দেওয়ার জন্যই বাড়তি সময় দেওয়া হয়। সেই নথি ইতিমধ্যেই বিনেশের আইনজীবীরা জমা দিয়েছেন। সেইমত আজ ছিল সেই মামলার রায়দান। তবে এদিনও হল না সেই মামলার রায়।

আরও পড়ুন- পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আনোয়ার আলি

 

 


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...