Tuesday, June 23, 2026

পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আনোয়ার আলি

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান। পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল এফসিতে সই করলেন আনোয়ার আলি। এদিন এমনটাই জানাল লাল-হলুদের পক্ষ থেকে। সূত্রের খবর, ডুরান্ড কাপের জন্য আনোয়ারের নাম নথিভুক্ত করে ইস্টবেঙ্গল। তবে ১৮ তারিখ দুরান্ডের ডার্বিতে আনোয়ার খেলবেন কিনা তা নির্ভর করছে লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতের ওপর। তবে দলে আনোয়ার যোগ দেওয়ায় উচ্ছ্বসিত ইস্টবেঙ্গলের হেডস্যার। দলের শক্তি বাড়ল বলে জানান তিনি।

এদিন আনোয়ার প্রসঙ্গে কুয়াদ্রাত বলেন, “ আনোয়ার দলে আসায় আমরা আরেক জন জাতীয় দলের ফুটবলার পেলাম। পরবর্তী কয়েক বছরের জন্য আনোয়ার রক্ষণে অভিজ্ঞতা কাজে লাগবে। ও দলে আসায় লাল-হলুদের শক্তি বাড়ল। ” এদিকে ইস্টবেঙ্গলে যোগ দিয়ে আনোয়ারে বলেন , “ লাল-হলুদ জার্সি পরতে পেরে আমি গর্বিত এবং সম্মানিত। কলকাতা বিমানবন্দরে যে অভ্যর্থনা পেয়েছি তাতে আমি অভিভূত। ভক্ত-অনুরাগীরা ইতিমধ্যেই আমার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে ফুটবল জীবনের সেরা বছর কাটাতে চাই। মাঠে নেমে ক্লাবের ভক্ত-অনুরাগীদের খুশি করতে চাই। জয় ইস্টবেঙ্গল।”

বেশ কয়েকদিন ধরে আনোয়ারকে নিয়ে চলে দলবদলে চমক। আনোয়ার ইস্টবেঙ্গলের না মোহনবাগানের সেই নিয়ে জল গড়ায় অনেক দূর। শেষমেশ লাল-হলুদে সই করেন আনোয়ার।

আরও পড়ুন- আগামিকাল এএফসি কাপের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষকে সমীহ কুয়াদ্রাতের


Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...