Tuesday, June 23, 2026

টাইপ-১ ডায়াবেটিস মোকাবিলায় রাজ্যের ভূয়সী প্রশংসা ইউনিসেফের প্রতিনিধিদের

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ইউনিসেফের প্রতিনিধি দল। মঙ্গলবার নবান্নে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ইউনিসেফের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। টাইপ ওয়ান ডায়াবেটিস মোকাবিলায় রাজ্যের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন তারা। শিশুদের টাইপ ওয়ান ডায়াবেটিস রোধে রাজ্য সরকারের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। যৌথ প্রকল্পের সম্ভাবনা নিয়েও সদর্থক আলোচনা হয়েছে। বৈঠকের পর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, বাংলা এখন দেশে মডেল। আমি খুশি যে তাঁরা আমাদের স্বাস্থ্যক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম ও কর্মক্ষমতাকে প্রশংসা করেছেন। এবং আমাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

এই প্রথম নয়,এর আগেও স্বাস্থ্য-রোগী পরিষেবার ক্ষেত্রে রাজ্য গোটা দেশে নিজেদের দক্ষতার ছাপ রেখেছে। বিশেষ করে কোভিডের সময় বাংলা যেভাবে কাজ করেছে, মানুষের পাশে ছিল, গোটা দেশে তা উদাহরণ হয়ে আছে। এবার ডায়াবেটিসের মতো রোগের বিরুদ্ধে বাংলাকে মডেল হিসেবে চিহ্নিত করায়, আখেরে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ-রাজ্যের চিকিৎসক-সহ স্বাস্থ্য পরিষেবায় এ-এক নতুন পালক যোগ হল। যা নিঃসন্দেহে গর্বের।

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...