Thursday, June 25, 2026

আর জি করে গেট ভাঙল ‘বহিরাগত’রা, স্পষ্ট বাম-রাম আঁতাঁত

Date:

Share post:

পড়ুয়া ডাক্তারদের আন্দোলন রাজনীতির রঙ লেগে কলুসিত মঙ্গলবার। আন্দোলনের মঞ্চে বিশিষ্ট জনেদের প্রবেশ হয়ে সোমবার থেকেই ডাক্তারি পড়ুয়া আন্দোলনকারীদের বার্তার থেকে লাইম লাইটে বেশি এসে পড়েছে সেলিব্রিটিরাই। এবার সরাসরি বাম-বিজেপি আর জি করের সামনে গুণ্ডাগিরিতে জড়ালো। হাসপাতালের বাইরে স্পষ্ট হয়ে যায় রাম-বাম আঁতাঁতও।

আন্দোলন মঞ্চের ফায়দা তুলতে মঙ্গলবার আর জি করে হাজির হন অভিনেত্রী অপর্ণা সেন। সঙ্গে ছিলেন গায়ক পল্লব কীর্তনিয়া, লেখিকা মীরাতুন নাহার। এর আগে রাজ্যের একাধিক ইস্যুতে কখনও সামনে আসতে দেখা যায়নি এই সেলিব্রিটিদের। স্বাভাবিকভাবে তাঁরা আর জি করের মঞ্চ থেকে নিজেদের ফায়দা তুলতে এলে এলাকা থেকে তাঁদের ঘিরে প্রতিবাদের আওয়াজ ওঠে।

অন্যদিকে সন্ধ্যায় হাসপাতালে রীতিমত গুণ্ডাগিরি করতে দেখা যায় বামেদের। হাসপাতালের গেট ভেঙে পুলিশকে রীতিমত ধাক্কা মেরে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে বামনেত্রী মীনাক্ষি সহ হামলাকারীরা। হাসপাতালে সংস্কারের কাজকে আটকে দেওয়া হয়। তাঁরা দাবি করে প্রমাণ লোপাটের চেষ্টায় ঘটনাস্থল সেমিনার হলে ভাঙচুর চালানো হচ্ছে দুদিন ধরে। যদিও সংস্কারের কাজ হচ্ছিল তার উল্টোদিকে। পুলিশের সঙ্গে হাতাহাতি করে রবিবার ‘নজির’ রেখেছিল বাম ছাত্র-যুব কর্মীরা। মঙ্গলবার একেবারে গুণ্ডাগিরি চালানোর চেষ্টা করে তারা।

রবিবার থেকেই আর জি করে ঘোলা জলে মাছ ধরতে নেমেছিল বামেরা ও বিজেপি। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। হাসপাতালের বাইরে যখন বামেরা বিক্ষোভ দেখাতে আসে, তখনই দেখা যায় বিজেপিকেও। পুলিশের সঙ্গে বিবাদে জড়াতে দেখা যায় বিজেপি কর্মীদেরও, ঠিক যেভাবে বামেরা হাসপাতালে পুলিশের উপর হামলা চালায়। এমনকি দুইদলের কর্মীদের দাবিতেও তদন্ত বা পুলিশের তথ্যপ্রমাণ জোগাড়ে কোনও সাহায্য করার বদলে শুধুই রাজনীতি করতে দেখা যায় রাম-বামকে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...