Wednesday, June 17, 2026

কাশ্মীরের ডোডায় চার জঙ্গি! গুলির লড়াইয়ে মৃত সেনা ক্যাপ্টেন

Date:

Share post:

ফের জঙ্গি অনুপ্রবেশ জম্মু ও কাশ্মীরের ডোডায়। চার জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি শুরু করতেই শুরু হয় গুলির লড়াই। মৃত্যু হল ভারতীয় সেনার ক্যাপ্টেন পদাধিকারী এক আধিকারিকের। সেই সঙ্গে এক জঙ্গিও আহত হয় বলে সেনা সূত্রে খবর। জঙ্গিরদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা।

বুধবার সকালে রুটিন টহলদারির সময় ডোডার আসার এলাকায় চার জঙ্গিকে চিহ্নিত করে ভারতীয় সেনা। সকাল থেকেই শুরু হয় গুলির লড়াই। আহত হন সেনার এক আধিকারিক। পরে ক্যাপ্টেন পদমর্যাদার সেই আধিকারিকের মৃত্যু হয়। গুলির লড়াইতে এক সাধারণ নাগরিকও আহত হন। তবে ঘটনাস্থল থেকে চারটি রুকস্যাক ব্যাগ ও আমেরিকায় তৈরি রাইফেল উদ্ধার করেছে ভারতীয় সেনা। ব্যাগগুলি ছিল রক্তমাখা। ব্যাগের ভিতরে জঙ্গিদের হামলায় ব্যবহার করা বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়।

স্বাধীনতা দিবসের আগের দিন জম্মু ও কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ ফের দেশের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। কেন্দ্রের ঢিলেঢালা ভ্রান্ত নীতিতে কী বিপুল সংখ্যায় জঙ্গি গত কয়েক মাসে কাশ্মীরে প্রবেশ করেছে তার প্রমাণ দিচ্ছে এই ঘটনাগুলি। সেই সঙ্গে কাশ্মীরে বাড়ছে ভারতীয় সেনার মৃত্যুর সংখ্যাও। গত তিন মাসে ৩০ জনের বেশি ভারতীয় সেনা জওয়ান ও আধিকারিক শহিদ হয়েছেন জঙ্গি এনকাউন্টারে। এরপরেও দক্ষিণ জম্মু এলাকায় কেন্দ্রের সরকারের এমন কোনও নীতি নেই যাতে কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা হয়।

বুধবারের গুলির লড়াইয়ের পরেই নিরাপত্তা নিয়ে বিশেষ বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে যোগ দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্ঠা অজিত ডোভালও। স্বাধীনতা দিবসের আগে জম্মু ও কাশ্মীর হয় গোটা দেশের নিরাপত্তা নিয়ে আলোচনা হয় বৈঠকে।

Related articles

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ...

উদ্ধব শিবিরের সাংসদ-বিধায়ক ভাঙানো চালু রেখেছে বিজেপি! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাউতের

শিবসেনায় ( Shiv Sena) (উদ্ধব শিবির) ভাঙন অব্যাহত। শীঘ্রই উদ্ধব শিবিরের ৭ সাংসদ ও ১৬ জন বিধায়ক দল...