Thursday, June 11, 2026

জামিনের আবেদন খারিজ! সুপ্রিম নির্দেশে বেকায়দায় কেজরিওয়াল 

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court of India) রায়ে বড়সড় ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। আবগারি মামলায় ফের খারিজ আপ সুপ্রিমোর (AAP Supremo) জামিন (Bail)। বুধবার জামিনের এক আবেদনে শীর্ষ আদালত জানায়, তারা অবিলম্বে অন্তর্বর্তী জামিন দিতে পারে না। তবে এ বিষয়ে মতামত জানতে চেয়ে সিবিআইকে (CBI) নোটিশ দিয়েছে সর্বোচ্চ আদালত। দিল্লির আবগারি মামলায় সিবিআইয়ের গ্রেফতারির পাল্টা জামিনের আবেদন করেছিলেন কেজরিওয়াল। ফলে ফের তিহার জেলেই থাকার মেয়াদ বাড়ল কেজরির।
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইঞা সিবিআইয়ের কাছে কেজরিওয়ালের আবেদনের পরিপ্রেক্ষিতে জবাব তলব করে। গত ৫ অগাস্ট দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের গ্রেফতারিকে সঙ্গত বলে জামিন নাকচ করেছিল। এরপরই সুপ্রিম কোর্টে সেই নির্দেশকে পাল্টা চ্যালেঞ্জ করেন কেজরিওয়াল। আগামী ২৩ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।
গত সোমবার আম আদমি পার্টির করা মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট। দিল্লির মুখ্যমন্ত্রীর হয়ে দেশের শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী অভিষেক সিংভি।

Related articles

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...

FIFA World Cup: ১৬ ভেন্য়ুতে বিশ্বসেরা হওয়ার লড়াই, এক নজরে দেখুন সেরা স্টেডিয়ামগুলি

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন দেশে খেলবে ৪৮...

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...