Wednesday, June 24, 2026

বিনেশকে পোশাক খোলার পরামর্শ বিজেপি নেতার! যোগীরাজ্যে অভিযোগ দায়ের

Date:

Share post:

অলিম্পিকে পদক লাভ এখনও অধরা রয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ের কারণে। ক্রমশ পিছোচ্ছে সেই মামলার রায়দান। ততই ভারতীয়দের মধ্যে আশা ক্ষীণ হচ্ছে বিনেশ ফোগতের পদক লাভের। তবুও দেশের মানুষ সম্মানের সঙ্গে প্রার্থনা করছেন বিনেশের জন্য। আর সেখানেই উত্তরপ্রদেশের বিজেপি নেতা সোশ্যাল মিডিয়ায় দাবি করলেন কিছু পোশাক খুলে ফেললেই কাঙ্খিত ওজন কমে যেত তার। একদিকে যখন বাংলায় বিজেপি নেতারা নারীর সম্মান নিয়ে বড়াই করে পথে নামছেন, সেখানে বিজেপি নেতার বিনেশকে নিয়ে এই অশালীন মন্তব্যে প্রবল ক্ষোভ জাঠ সম্প্রদায়ের মধ্যে।

সোশ্যাল মিডিয়ায় বিনেশের নিশ্চিত অলিম্পিক পদক হাতছাড়া হওয়া নিয়ে আফশোস প্রকাশ করেন এক যুবক। তাতেই অসম্মানজনক প্রতিক্রিয়া দেন বিশাল ভার্ষণ্য নামে ওই বিজেপি নেতা। বিনেশ সম্পর্কে তিনি লেখেন, ভারতীয় অলিম্পিয়ান ইতিমধ্যেই যৌন নির্যাতনের শিকার। সেই কলঙ্ক তাঁর কপালে লেগে গিয়েছে। একজন মহিলার যৌন নির্যাতনে তাঁর বেআব্রু পরিস্থিতির নক্কারজনক পরিবেশন করেন।

তবে এর থেকেও কুৎসিত আক্রমণ আলিগড়ের বিজেপি নেতা করেন বিনেশের অলিম্পিকের ওজন পরীক্ষা নিয়ে। তিনি দাবি করেন দুটি বা চারটি পোশাক খুলে ফেললেই ২০০ গ্রাম ওজন কমে যেত। এরপরই প্রবল ক্ষোভে ফেটে পড়েন জাঠ সম্প্রদায়ের মানুষ। তাঁরা ক্বার্সী থানায় অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে গোণ্ডা এলাকার কৃষকরাও তীব্র প্রতিবাদ জানান বিজেপি নেতার মন্তব্যের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...