Wednesday, June 24, 2026

বিরোধীদের কর্মসূচিতে দরাজ রেল, চলবে অতিরিক্ত মেট্রো

Date:

Share post:

রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনের আবহে ফের বেরিয়ে এলো রেলের দুমুখী চেহারা। বাংলার তৃণমূল সরকারের কোনও কর্মসূচিতেই বাড়তি মেট্রো চালানোর কোনও ঘোষণাই করে না রেল। বিরোধীরা কর্মসূচি করতেই বাড়তি মেট্রো চালানোর ঘোষণা করা হল। ১৪ অগাস্ট অর্থাৎ বুধবার রাতে শহরে মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচির জন্য বাড়তি মেট্রো চালানো হবে, জানালেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। জানানো হয়েছে, শেষ মেট্রো চলবে রাত ১০ টা ৪০-এ।

আর জি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে আজ রাতে মেয়েদের যে কর্মসূচি ঘোষিত হয়েছে, বাড়তি মেট্রো দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার তার পাশে থাকার বার্তাই দিল। এদিন দমদম ও কবি সুভাষ থেকে রাত ১০টা এবং ১০টা ২০ মিনিটে দুটি মেট্রো ছাড়বে। প্রতিটি স্টেশনে থামবে মেট্রো। খোলা থাকবে টিকিট কাউন্টারও। থাকছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা।

এবছরই একুশে জুলাই কর্মসূচির দিন আচমকা পূর্ব রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয় শিয়ালদহ উত্তর শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল। সরাসরি প্রতিবাদ জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। তার জেরে সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্ব রেল। এর আগেও ব্রিগেড কর্মসূচির দিন বাতিল করা হয় হাওড়া শাখায় অনেক ট্রেন। অথচ বিরোধীদের সমর্থনে শহরে রাতের আন্দোলনে তড়িঘড়ি বাড়তি ট্রেনের ঘোষণা মেট্রো রেলের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...