Monday, April 13, 2026

আর জি কর কাণ্ডের তদন্তে শহরে সিবিআইয়ের টিম, ধৃতকে হেফাজত নেওয়ার তৎপরতা

Date:

Share post:

আর জি কর কাণ্ডের তদন্তভার পেয়েই অ্যাকশনে সিবিআই (CBI)। আজ, বুধবার সাত সকালে দিল্লি থেকে শহরে পা রেখেই নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই বিশেষ টিম। শুধু গোয়েন্দারা নয়, কলকাতায় এসে পৌঁছেছে সিবিআইয়ের মেডিক্যাল ও ফরেনসিক টিমও। আর জি কর হাসপাতালে গিয়ে ঘটনাস্থলে ঘুরে দেখবেন তাঁরা।

সিবিআই (CBI) সূত্রে খবর, এই মামলায় এখনও পর্যন্ত কলকাতা পুলিশের হাতে ধৃত একমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে বুধবারই নিজেদের হেফাজতে নিতে পারে তারা। তার জন্য সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন করবে তারা।

গতকাল, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি কর মামলার তদন্তভার পুলিশের হাত থেকে সিবিআইয়ের কাছে গিয়েছে। ওই দিন সন্ধ্যায় সিবিআইয়ের একটি দল টালা থানায় যায়। সেখান থেকে আর জি কর মামলা সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহ করে। তার পর একটি এফআইআর দায়েরও করে তারা। সিবিআই সূত্রে খবর ছিল, এই ঘটনার তদন্তে দিল্লি থেকে তদন্তকারী অফিসারেরা আসবেন। বুধবার সকালেই তাঁরা এসে পৌঁছন কলকাতায়।

হাইকোর্টের রায়ের পর কলকাতা পুলিসের কাছ থেকে কেস ডায়েরি সংগ্রহ করে সিবিআই। এফআইআর কপিও পাঠিয়ে দেওয়া হয় দিল্লিতে। সেই এফআইআর-এর ভিত্তিতে আরজি কর কাণ্ডে দিল্লিতে সিবিআই খুন ও ধর্ষণের মামলা দায়ের করেছে বলে খবর।

আরও পড়ুন: একজোট হয়ে প্রতিরোধের অঙ্গীকার! বুধবারের ‘প্রতিবাদে’ যোগ দেওয়ার ঘোষণা সুখেন্দুশেখর রায়ের

 

Related articles

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...