Monday, April 6, 2026

আরজিকর কাণ্ড: হাইকোর্টের নির্দেশের পরেই সক্রিয় CBI, নমুনা সংগ্রহ হাসপাতালের

Date:

Share post:

আরজিকর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। বুধবার সকালে দিল্লি থেকে এসেই মামলার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। মামলা সংক্রান্ত সমস্ত নথি কেন্দ্রীয় তদন্তকারীর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ। এদিন সকালেই অভিযুক্তকে সঙ্গে নিয়ে মেডিক্যাল টেস্টের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষার পর তাঁকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে।

বুধবার সকালেই দিল্লি থেকে সিবিআইয়ের ২৫ সদস্যের একটি দল এসে পৌঁছয় কলকাতায়। সিবিআইয়ের আধিকারিকদের পাশাপাশি ছিলেন মেডিক্যাল বিশেষজ্ঞ এবং ফরেন্সিক বিশেষজ্ঞেরা। এরপর দুপুরে আরজি কর হাসপাতালে এসে পৌঁছয় সিবিআই টিম। এরপর সোজা চারতলায় পৌঁছে যায় সিবিআই টিম, নমুনা সংগ্রহ করার জন্য। ওই তলাতেই রয়েছে সেমিনার হল, যেখান থেকে শুক্রবার সকালে উদ্ধার হয় তরুণী ডাক্তারের দেহ। সেখানে গিয়ে ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করার পাশাপাশি সমস্ত এলাকা মাপজোক করেন তারা। পাশাপাশি সেমিনার রুমের পাশের রুমটি কেন ভাঙা হয়েছে সেটিও জানতে চান তদন্তকারী আধিকারিকরা। এছাড়াও হাসপাতালের বেশ কয়েক জনের সঙ্গে কথাও বলেন তারা।

আরও পড়ুন- দেশের সব স্বাধীনতা সংগ্রামীদের নাম এক বইয়ে, পরিকল্পনা মুখ্যমন্ত্রীর

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...