Friday, June 26, 2026

দেশের সব স্বাধীনতা সংগ্রামীদের নাম এক বইয়ে, পরিকল্পনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দেশের জন্য প্রাণ বলিদান দিয়েছেন যাঁরা, তাঁদের অনেকেই রয়ে গিয়েছে আড়ালে। এবার তাঁদের সবার নাম একটি বইয়ে লিপিবদ্ধ করার পরিকল্পনা নিয়েছে রাজ্য। বুধবার হাজরা ও বেহালায় প্রাক্-স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফের একবার সেই পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক দেবাশিস কুমার, রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার প্রমুখ।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল মধ্যরাতে। আমরা সেই মধ্যরাতেই স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই। আজকের দিনে আমরা স্মরণ করি তাঁদের, যাঁরা দেশের জন্য বলিদান দিয়েছেন। তাঁদের নাম অমর অক্ষরে লিখে রাখতে প্রয়াস শুরু করেছি আমরা। যাঁদের নাম কেউ জানে না, এমন চার-পাঁচটা নাম খুঁজে কয়েকটা বই লিখেছি। যারা স্কুল-কলেজে পড়াশোনা করে তাদের এই ইতিহাস জানতে হবে। দেশকে জানতে গেলে কার কী কন্ট্রিবিউশন সেটা যেমন জানার প্রয়োজন আছে, তেমনি আমাদের মাতৃভূমিকেও সম্মান জানাতে তা দরকার। মুখ্যমন্ত্রী এদিন সাফ জানান, আমাকে হাজারটা গালাগালি দিন, কিন্তু বাংলার মাকে অসম্মান করবেন না।

এ প্রসঙ্গে সিপিএম ও বিজেপিকে একহাত নেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, যারা এ আজাদি ঝুটা হ্যায় বলত, তারা স্বাধীনতা দিবসের মর্যাদা বুঝবে কী করে। সিপিএম আমলে ৩৪ বছরের মধ্যে শেষ দু-বছর স্বাধীনতা পালন করেছিল। একবার তো আবার উল্টো জাতীয় পতাকা লাগানো হয়েছিল। বিজেপির তো তখন জন্মই হয়নি। এখন তাদের কাজ দেশটাকে ছিন্নবিচ্ছিন্ন করা, ধর্মে-বর্ণে, জাতিতে-জাতিতে ভেদাভেদ লাগিয়ে দেওয়া।

মুখ্যমন্ত্রী বলেন, ১৫ অগাস্ট দেশ মাতৃকাকে সম্মান জানানোর দিন। জেলায় জেলায় ব্লকে ব্লকে স্বাধীনতা দিবস পালন করা হবে। এদিন মধ্যরাত থেকেই তা শুরু হয়ে যাচ্ছে। তারপর রয়েছে রাখিবন্ধনের উৎসব। ভাইদের দায়িত্ব নিতে হবে বোনদের রক্ষা করার। আমি নারীশক্তিতে বিশ্বাস করি। বাংলা নারীশক্তির জন্য যা করেছে, সে শিক্ষা আমরা বিদ্যাসাগরের থেকে পেয়েছি। আমরা অনেক কর্মসূচি নারীশক্তির জন্য নিয়েছি। তাতেই সিপিএম-বিজেপির খুব রাগ হয়। আস্তে আস্তে আপনারা বুঝবেন, আসল রহস্য কোথায়। তিনি বলেন, আমরা অন্যায়ের কাছে মাথা নত কোনদিনও করিনি, করবও না। আমরা মাথা নত করতে হলে মানুষের কাছে করব, অন্য কারও কাছে নয়।

আরও পড়ুন- বাম-রাম চক্রান্তের বিরুদ্ধে ১৬-১৯ অগাস্ট তৃণমূলের আন্দোলন, ১৬ তারিখ রাজপথে মিছিল মমতার

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...