Wednesday, March 11, 2026

“এগিয়ে যাও, নিজেদের স্বপ্নপূরণ করো”: কন্যাশ্রী দিবসে কন্যাশ্রীদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

১১ তম ‘কন্যাশ্রী দিবস’ (Kanyashree Diwas)-এ কন্যাশ্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে এক্স হ্যান্ডেলে মমতা পোস্ট করেন, “আজ কন্যাশ্রী দিবস। আমার প্রত্যেক কন্যাশ্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ২০১৩ সালে আমরাই এটা চালু করেছিলাম। UNESCO তে সেরার শিরোপা পেয়ে সেই কন্যাশ্রী আজ বিশ্বজয়ী”। পাশাপাশি মুখ্যমন্ত্রী কন্যাশ্রীদের উজ্জ্বলতর ভবিষ্যতের জন্যও শুভেচ্ছা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, গরিব-বড়লোক নির্বিশেষে রাজ্যের সব মেয়ে এখন কন্যাশ্রী! ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে মূলত বাল্যবিবাহ বন্ধের জন্য এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির মেয়েদের লেখাপড়ায় সহায়তার জন্য এই প্রকল্প চালু করে। প্রকল্পটির সাফল্যের খতিয়ান তুলে ধরার জন্য প্রতি বছরই ১৪ আগস্ট দিনটিকে ‘কন্যাশ্রী দিবস’ হিসাবে পালন করে থাকে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্কুলপড়ুয়াদের নিয়ে স্থানীয় অঞ্চলে শোভাযাত্রা করা হয়। বুধবার ধনধান্য স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে উদযাপন করা হবে। গোটা রাজ্যে এখনও ৮৭ লক্ষেরও বেশি ছাত্রীরা কন্যাশ্রীর আওতায় রয়েছেন। বেস্ট পারফর্মিং জেলা হিসেবে পুরস্কার পাচ্ছে উত্তর দিনাজপুর। প্রসঙ্গত এই প্রকল্পের আওতাধীন কন্যারা বছরে ৫০০ টাকা এবং ১৮ বছর হয়ে গেলে এককালীন ২৫ হাজার টাকা করে পায়।

তবে এদিন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে আরও লেখেন, এই শুভদিনে আমার কন্যাশ্রীদের বলবো, তোমরা এগিয়ে যাও। নিজের নিজের স্বপ্ন পূরণ করো। তোমাদের যে কোনো দরকারে আমি তোমাদের পাশে আছি। ২০১৭ সালে রাষ্ট্রপুঞ্জের বিচারে ৬২টি দেশের ৫৫২টি সামাজিক প্রকল্পের মধ্যে শ্রেষ্ঠ প্রকল্প হিসাবে নির্বাচিত হয় কন্যাশ্রী প্রকল্প।


spot_img

Related articles

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...