Monday, April 13, 2026

পাঁচ বছর পরে ফের ডেঙ্গির টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু

Date:

Share post:

প্রায় পাঁচ বছর আগে শেষ হয়েছিল দ্বিতীয় পরীক্ষামূলক প্রয়োগ। এবার ফের শুরু হতে চলেছে ডেঙ্গির প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ। মানুষের শরীরে এই প্রতিষেধকের প্রয়োগ সাফল্য পেলে ভারতে ডেঙ্গির টিকা দেওয়া শুরু করার প্রক্রিয়া শুরু করবে কেন্দ্রের সরকার। ‘ডেঙ্গিঅল’ নামে এই টিকা আইসিএমআর ও প্যানাসিয়া বায়োটেকের যৌথ উদ্যোগে বাজারে আসতে চলেছে।

চলতি বছরেও বাংলা তথা উত্তর ভারতের অনেক রাজ্য ডেঙ্গির কবলে পড়েছে। মহামারির আকার ধারণ না করলেও বহু মানুষ হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়েছেন। শুধু এবছরই নয়, গত কয়েক বছর ধরেই ডেঙ্গির বাড়বাড়ন্ত দেশের রাজধানী শহরেও দেখা গিয়েছে। তার পরেও কেন্দ্রের সরকার এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেনি পাঁচ বছর ধরে। প্রথম ও দ্বিতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগ ২০১৮-১৯ সালে শেষ হয়ে গিয়েছে। নির্মাতাদের দাবি সেই পরীক্ষা সফল হয়েছিল। তার পরেও পাঁচ বছর ধরে তৃতীয় দফার প্রয়োগ হয়নি।

কেন্দ্রের স্বাস্থ্য দফতর তৃতীয় দফার এই প্রয়োগ দেশের ১৯টি শহর ও ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করার পরিকল্পনা নিয়েছে। মোটামুটি ১০ হাজার ৩৩৫ জন সুস্থ ব্যক্তির শরীরে ডেঙ্গির টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। প্রায় দুই বছর ধরে এই প্রয়োগ করা হবে। সফল হলে তবে বাজারে আসতে পারবে প্রথম ভারতে তৈরি ডেঙ্গির প্রতিষেধক ‘ডেঙ্গিঅল’।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...