Tuesday, April 7, 2026

একজোট হয়ে প্রতিরোধের অঙ্গীকার! বুধবারের ‘প্রতিবাদে’ যোগ দেওয়ার ঘোষণা সুখেন্দুশেখর রায়ের

Date:

Share post:

“ আমিও প্রতিবাদে যোগ দেব। কেন না লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও এক জন মেয়ের বাবা, নাতনির দাদু।” মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বুধবারের কর্মসূচিতে যোগ দেওয়ার কথা জানালেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। আর জি কর (RG Kar)-কাণ্ডের প্রতিবাদে বুধবার মহিলারা ‘মধ্যরাত দখলের’ কর্মসূচি নিয়েছেন কলকাতা থেকে জেলায় জেলায়। আর সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন সুখেন্দু।


তৃণমূল সাংসদ আরও লেখেন, আমাদের এ বিষয়ে সরব হতে হবে। মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে। এবার সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। যাই হোক না কেন। তবে সুখেন্দুর পোস্টেই রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে একজন বাবা এবং দাদুর পরিচয়ই গুরুত্ব পেয়েছে।

‘রাত দখল করুক মেয়েরা’- এই দাবি নিয়ে ১৪ অগাস্ট, বুধবার মধ্যরাতে রাজপথে আন্দোলনে নামছেন বাংলার নারীরা। আর জি করে তরুণী চিকিৎসকের নৃশংস-ধর্ষণ খুনে উত্তাল রাজ্য তথা দেশ। প্রতিবাদ- আন্দোলনে সামিল শুধু জুনিয়র চিকিৎসকরাই নন, সমাজের সব মহল। অরাজনৈতিকভাবে একটি সংঘবদ্ধ আন্দোলন গড়ে তোলার চেষ্টা হচ্ছে। যেখানে দাবি উঠছে নারী নিরাপত্তার। ১৪ অগাস্ট রাত ১২টার আগে মহানগর থেকে জেলায় মেয়েদের জমায়েতের ডাক দেওয়া হয়েছে। ১৪ তারিখ রাত ১১.৪৫ থেকে প্রধানত কলকাতার ৩টি জায়গা- যাদবপুর, অ্যাকাডেমি ও কলেজ স্ট্রিটে হবে জমায়েত। তবে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই ডাক। ডানলপ, বনগাঁ, অশোকনগর, ইংলিশ বাজার মালদহ, বারাসাত স্টেশন, হাবরা, আরামবাগ, রায়গঞ্জেও এই জমায়েতের ডাক দেওয়া হয়েছে। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে ঋতাভরী চক্রবর্তী, সোহিনী সরকার, মধুমিতা সরকার- সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করেন। তবে শুধু বিশিষ্টরাই নন, এই ডাক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষদের মধ্যেও। যাঁরা কলকাতায় আসতে পারবেন না, আঞ্চলিকভাবে জমায়েতের পরিকল্পনা করা হয়েছে। আন্দোলনের মূল দাবি, আর জি করের নির্যাতিতার সুবিচার ও নারী নিরাপত্তা।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...