Monday, June 22, 2026

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

Date:

Share post:

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল প্রকাশিত হল। চলতি বছরে পাশের হার ৯০.৩২ শতাংশ যা গতবারের থেকে সামান্য হলেও বেশি। শীর্ষে মালদহ। হাই মাদ্রাসা বোর্ডের মেধা তালিকায় প্রথম স্থানে ফাহমিদা ইয়াসমিন (Fahamida Yeasmin) এবং শাহিদা পারভিন (Shahida Parvin)। দুজনেরই প্রাপ্ত নম্বর ৭৮০। দ্বিতীয় স্থানে মালদা চাঁচলের শামসুন নেহার (৭৭৬)। আলিফ নুর খাতুন ৭৭২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। ২০২৫ সালে হাই মাদ্রাসা পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪৪ হাজার ৭৩ জন। ছাত্রসংখ্যা ১৫ হাজার ৪২০ ছাত্রী ২৮ হাজার ৬৫৩। মোট পাস করেছেন ৩৯ হাজার ৮০৬ জন। হাই মাদ্রাসা পরীক্ষায় ১৩ হাজার ৯৭৫ জন ছাত্র এবং ২৫ হাজার ৮৩১ জন ছাত্রী কৃতকার্য হয়েছেন। শতকরা হিসেব করলে ছাত্রদের পাশের হার ৯০.৬৩ শতাংশ এবং ছাত্রীদের ৯০.১৫ শতাংশ।

চলতি বছর আলিম পরীক্ষায় (Alim Examination) মোট পরীক্ষার্থী ১১ হাজার ৫৮৮ জনের মধ্যে পাশের সংখ্যা ১০ হাজার ৭৫৫ শতকরা হিসেবে ৯২.৮১ শতাংশ। ছহাজার সতেরো জন ছাত্র এবং চার হাজার সাতশ আটত্রিশ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছেন আলিম পরীক্ষায়। প্রথম সানি মোহাম্মদ সৈয়দ আলম মণ্ডল ( ৮৭৩)। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মাসুম বিল্লা গাজী এবং মোঃ ওমর ফারুক মণ্ডল। তাঁদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮৭০ ও ৮৫৩। এখানেও গতবারের থেকে পাশের হার বেড়েছে। ফাজিল পরীক্ষায় (Fazil Examination result) মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৭১৩, পাশের হার ৯৩.১৫ শতাংশ। ২৫১৭ জন ছাত্র এবং ১৮৭৩ জন ছাত্রী কৃতকার্য হয়েছেন। প্রথম স্থানে দক্ষিণ ২৪ পরগনার ইয়ামিন শেখ। ৫৬২ নম্বর পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রায়হান হোসেন ও বাকিবিল্লাহ গায়েন। প্রাপ্ত নম্বর ৫৫৯, দুজনেই দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা। তৃতীয় স্থানে রয়েছেন মুর্শিদাবাদের পরীক্ষার্থী আব্দুল হালিম। তিনি পেয়েছেন ৫৫৮। ফলাফল প্রকাশিত হতেই সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...