Saturday, June 13, 2026

“সামথিঙ্ক ইজ মিসিং”: বিকেল ৪টে তালাবন্ধ হয় “অভিশপ্ত” সেমিনার রুমের, চাবি খুলল কে?

Date:

Share post:

আর জি কর (RG Kar Hospital) কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে তদন্তের দায়িত্বভার নিয়েছে সিবিআই। পুলিশের তরফে আজ, বুধবার সকালেই একমাত্র ধৃত সঞ্জয় রায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছে পুলিশ। তারই মাঝে বাড়ল রহস্য! সামনে এল বিস্ফোরক তথ্য!

জানা যাচ্ছে, ঘটনার দিন বিকেল ৪টে পর্যন্ত ক্লাস হয় ওই অভিশপ্ত সেমিনার রুমে। তারপর তালা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই চাবি সিস্টার ইনচার্জকে দিয়ে দেওয়ার নিয়ম। কিন্তু চাবি কে নিয়েছিল, তা এখন বলতে পারছেন না সিস্টার ইনচার্জ! এমনটাই জানিয়েছেন, আর জি কর হাসপাতালের (RG Kar Hospital) পালমোনারি মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। তিনি আরও বলেন, রাতে কেউ তালা খুলে সেমিনার রুমে থাকেন কি না সেটা তিনি ঠিক জানেন না। ওই ঘটনার কথা তিনি পরেরদিন অর্থাৎ, শুক্রবার সকাল ৯টা ৩৫মিনিট নাগাদ জানতে পারেন। এসে দেহ দেখে চমকে উঠেছিলেন।

অন্যদিকে নার্সিং সুপার কৃষ্ণা সাহা জানান, চাবি একটা বাক্সে রেখে দেওয়া হয়। চিকিৎসকরা সেটা ব্যবহারের জন্য নিয়ে যান। ওই দিন কেউ চাবি নিয়েছিল কি না, সেটা তিনি জানেন না। ওই দিন ৪ জন নার্স ওই বিভাগে ডিউটিতে ছিলেন। পুলিশ তাঁদের সঙ্গেও কথা বলেছে। ফলে প্রশ্ন উঠছে, ঘটনার দিন রাতে চাবি কে নিল? সেমিনার রুমের তালাই বা খুলল কে? ফলে বলতেই হচ্ছে, “সামথিঙ্ক ইজ মিসিং”!

আরও পড়ুন:আর জি কর-কাণ্ডের জের: দিল্লিতে ফোর্ডার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...