Saturday, April 4, 2026

ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসে সীমান্তে বিজিবি – বিএসএফের সৌজন্য বিনিময়

Date:

Share post:

বাংলাদেশের (Bangladesh)অগ্নিগর্ভ পরিস্থিতির পর প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সীমান্ত যোগাযোগ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ভারতের স্বাধীনতা দিবসেও বাংলাদেশের অশান্তির কোনও প্রভাব পড়ল না দুই দেশের মৈত্রী সম্পর্কে। প্রত্যেক বছরের মতো এবারের ভারতের স্বাধীনতা দিবসে ওপার বাংলার সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা গেল বিএসএফকে (BSF)।

৭৮তম স্বাধীনতা দিবস (78th Independence day)উপলক্ষে ভারত-বাংলাদেশের ঘোজাডাঙা- ভোমরা স্থলবন্দরে দুই সীমান্ত রক্ষীদের সৌভ্রাতৃত্ব আর বন্ধুত্বের চেনা ছবি ধরা পড়লো। প্রতি বছরের মতো এ বছরও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ও ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ও শুল্ক দফতরের কর্মকর্তারা জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করেন। শুধু তাই নয় বিএসএফের সঙ্গে মিলে তারাও ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশের শুল্ক দফতর ও বিজিবিকে (BGB) মিষ্টি বিতরণ করে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...