Saturday, April 4, 2026

রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন, চার IPS-কে সম্মান প্রদান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

৭৮তম স্বাধীনতা দিবসে (Independence Day) রেড রোডে (Red Road) জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, অনুষ্ঠানে রাজ্যের ৪ আইপিএস অফিসারদের সম্মান জানান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

এই অনুষ্ঠানে প্রথমে শহিদ স্মারকে মাল্যদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এরপর গার্ড অফ অনার দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। সঙ্গে ছিলেন বিনীত গোয়েল। স্বাধীনতা দিবসে (Independence Day) জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী।এরপর একে একে চার আইপিএস অফিসারকে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী। তালিকায় ছিলেন,
বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ
ডিআইজি (নিরাপত্তা) আ‌ভারু রবীন্দ্রনাথ
কলকাতা পুলিশের ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায়
মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অফিসার অন স্পেশাল ডিউটি দিব্যজ্যোতি দাস

প্রশংসনীয় কাজের জন্য প্রতি বছর পুলিশ মেডেল সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর একে একে কলকাতা পুলিশ বাহিনীর বিভিন্ন শাখার কুচকাওয়াজ হয়।






Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...